২০০০ টাকার নোট বদল করা যাবে না Post Office থেকে

২০০০ টাকার নোট বদল করা যাবে শুধুমাত্র ব্যাঙ্ক থেকেই। দেশের কোনও ডাকঘর বা Post Office থেকে তা বদল করা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অচল হতে বসেছে ২০০০ টাকার নোট(2000 Thousand Rupees Note)। কেননা Reserve Bank of India বা RBI জানিয়ে দিয়েছে ৩০ সেপ্টেম্বরের পরে দেশে আর ২০০০ টাকার নোট বৈধ থাকবে না। ইতিমধ্যেই দেশের সব ব্যাঙ্কে সেই নোট জমা নেওয়ার পালাও শুরু হয়ে গিয়েছে। তবে এই নোট এখনও ৪ মাসেরও বেশি সময় বৈধ থাকবে দেশের বাজারে। তা দিয়ে কেনাকাটাও করা যাবে। তবে সেই নোট বদলের ক্ষেত্রে এবার নতুন এক শর্ত হাজির করা হয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের তরফে। আর তা হল এই নোট বদল(Exchange) করা যাবে শুধুমাত্র ব্যাঙ্ক(Bank) থেকেই। দেশের কোনও ডাকঘর বা Post Office থেকে তা বদল করা যাবে না।

আরও পড়ুন ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ রাজ্যকে, নজরে বরাদ্দ

দেশের বৃহত্তম ব্যাঙ্কিং ব্যবস্থা চলে Post Office’র মাধ্যমে। দেশে এখন Post Office’র সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার। এই শাখাগুলির একটি থেকেও ২০০০ টাকার নোট বদলানো যাবে না। এই ব্যাপারে নতুন করে  নির্দেশিকা জারি করল দেশের ডাক বিভাগ। সাধারণ মানুষ যাতে পোস্ট অফিসগুলিতে এসে এর জন্য জোরাজুরি না করেন, তার জন্য যথাযথ পরামর্শ জনসাধারণের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে Post Office’র গ্রাহকরা ২ হাজার টাকার নোট জমা করতে পারবেন। তবে সেখানেও থাকছে শর্ত। শুধুমাত্র KYC সংক্রান্ত সব তথ্য জমা করা আছে, এমন অ্যাকাউন্টগুলিতেই ওই টাকা জমা করা যাবে। তাই যারা নোট বদল অথবা জমা করতে চান, তাঁদের ব্যাঙ্কেই যেতে হবে। RBI’র শাখাতেও নোট বদল করা যেতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন সঞ্চয় প্রকল্পগুলি বিক্রি করে ডাকঘর। কিন্তু তারা যেহেতু RBI’র আওতায় নেই, তাই তারা পুরোপুরি RBI’র নিয়ম মানতে বাধ্য নয়।

আরও পড়ুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ১৫৫০ কোটি টাকার Guarantor হচ্ছে রাজ্য

সোমবার যোগাযোগ মন্ত্রক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, Post Office-এ যদি কেউ ২০০০ টাকার নোট বদলের জন্য আসেন, তাহলে তাঁকে ব্যাঙ্ক শাখায় যাওয়ার পরামর্শ দিতে হবে। কিন্তু যদি কেউ ডাক বিভাগের কোনও পরিষেবা নেওয়ার জন্য ২০০০ টাকার নোট দেন, তাহলে তা গ্রহণ করতে হবে। অর্থাৎ পার্সেল বুকিং বা অন্য কোনও কাজের জন্য ২ হাজার টাকার নোট জমা নেওয়া যাবে। যদি কোনও গ্রাহক স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমা করেন বা পোস্টাল সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে তাঁর থেকেও ২ হাজার টাকার নোট গ্রহণ করতে পারবেন Post Office’র কর্মীরা। এক্ষেত্রেও KYC সংক্রান্ত তথ্য যথাযথ আছে কি না, তা যাচাই করে নিতে হবে। ২ হাজার টাকা জমা নেওয়ার ক্ষেত্রে কোনও সীমা বেঁধে দেওয়া যাবে না। তবে এই টাকা জমা নেওয়া হলেও, কোনও গ্রাহককে যাতে পেমেন্ট দেওয়ার সময় কোনওভাবেই ২ হাজার টাকার নোট না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে, নির্দেশ দিয়েছে ডাক বিভাগ।

আরও পড়ুন আবারও চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যদি পোস্ট অফিসের ATM-গুলিতে কোনওভাবে ২ হাজার টাকার নোটের স্টক থেকে থাকে, তাহলে তা তুলে নিতে হবে যত দ্রত সম্ভব। কারণ, কোনওভাবেই ATM থেকে সাধারণ মানুষকে ওই নোট দেওয়া যাবে না। আবার Post Office-গুলিতে যাতে কোনওভাবেই ২ হাজার টাকার নোটের পাহাড় না জমে থাকে, তার জন্য প্রতিদিনই সব ২ হাজারি নোট ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কাজের সময় শেষের পর কোনও ২ হাজার টাকার নোট Post Office-এ ফেলে রাখা যাবে না। ৩০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে, এমনই বলা হয়েছে নির্দেশিকায়।  

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’