পর্যটকদের জন্য সুখবর, এবার Uber-রে করা যাবে শিকারা  বুকিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে আমরা কমবেশি সকলেই  বিভিন্ন অ্যাপ ক্যাবের সাহায্য নিয়ে থাকি। সেইক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে  উবের । আর এবার এই গাড়ি বুকিংয়ের সংস্থাই যাত্রীদের জন্য নিয়ে এল সুখবর। শ্রীনগরের ডাল লেকে ঘুরতে গেলে  উবের থেকেই বুকিং করতে পারবেন শিকারা।

এশিয়ার মধ্যে এই প্রথমবার ভারতে জল পথে পরিষেবা দেওয়া শুরু করল উবের। সোমবার এই সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। তিনি বলেন,’  এবার থেকে প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে যাত্রীদের জন্য  শিকারা পরিষেবা শুরু করার প্রচেষ্টা চালাচ্ছি। যাতে   কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য   পর্যটককে আরও আকৃষ্ট করে।   ভারতে উবেরের জল পরিবহন পরিষেবাও এশিয়ার মধ্যে  প্রথম।‘

উবের এক মুখপাত্র জানিয়েছেন,’ প্রাথমিকভাবে সাতটি শিকারা যুক্ত করেছে সংস্থার সঙ্গে।  এই  পরিষেবাটির আকর্ষণের উপর ভিত্তি করে ধীরে ধীরে শিকারার সংখ্যা  প্রসারিত করা হবে। ব্যবহারকারীরা  সরকার নির্ধারিত হারে শিকারা বুক করতে পারবেন। প্রতিটি উবের শিকারা রাইড সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ ঘণ্টার জন্য বুক করা যাবে। একটি শিকারায় থাকতে পারবেন একসঙ্গে চারজন।‘   বলা বাহুল্য, ভারত এবং ইতালির ভেনিসসহ ইউরোপের কয়েকটি দেশে নৌ পরিষেবার  বুকিং দিচ্ছে উবের।

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’