ইউক্রেনীয় সেনা দুর্ব্যবহার করেছে, দেশে ফিরে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়া

বিদেশ মন্ত্রকের ‘অপারেশন গঙ্গা’ অভিযানের দৌলতে এদিন রোমানিয়ার বুখারেস্ট থেকে দিল্লিতে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমী এবং ভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে খলনায়ক ভাবতে শুরু করেছেন অধিকাংশ দেশবাসী। কিন্তু বাস্তব সত্য হলো, রাশিয়া নয়, ইউক্রেনীয় সেনাদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন ভোলদিমির জেলেনস্কির দেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। মঙ্গলবার রোমানিয়া থেকে দিল্লি বিমানবন্দরে ফিরে ইউক্রেনীয় সেনাদের অসভ্য আর অমানবিক ব্যবহারের পর্দাফাঁস করেছেন একাধিক ভারতীয় পড়ুয়া।

বিদেশ মন্ত্রকের ‘অপারেশন গঙ্গা’ অভিযানের দৌলতে এদিন রোমানিয়ার বুখারেস্ট থেকে দিল্লিতে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। বিমানবন্দরে দাঁড়িয়েই ইউক্রেনীয় সেনাদের দুর্ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শুভাংশু নামে এক পড়ুয়া। তাঁর কথায়, ‘যুদ্ধ বাঁধার পরেই মৃত্যুভয় গ্রাস করেছিল। প্রাণ বাঁচাতে কিয়েভ খারকিভ ছেড়ে পালিয়ে রোমানিয়া সীমান্তে পৌঁছয়। কিন্তু আমাদের দেখেই দুর্ব্যহার শুরু করে দেয় ইউক্রেনীয় সেনারা। বেশ কয়েকজন সেনা হুমকি দিয়েছিল, ইউক্রেনের মাটিতেই পুঁতে দেবে। ভারত কেন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা ভোটাভুটিতে গরহাজির ছিল, সে কথা তুলে গালিগালাজ করতে থাকে। কোনওক্রমে সীমান্তে থাকা রোমানিয়ার ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আমাদের উদ্ধার করেন।’

শুধু শুভাংশু নয়, ইউক্রেন থেকে দেশে ফিরে আসা অধিকাংশ পড়ুয়াদের একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তবে রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকদের ভূমিকার প্রশংসা করলেও ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের ভূমিকা নিয়ে খুব উগরে দিয়েছেন। গত কয়েকদিন ধরে যে অমানসিক যন্ত্রণা নিয়ে কাটাতে হয়েছে, তার জন্য ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাঠগড়ায় তুলেছেন সিংহভাগ পড়ুয়া।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

৪৯ দিন পর শনির নক্ষত্র পরিবর্তন, পুজোর আগেই সুখবর ৬ রাশির জাতকদের

খালি পেটে গরম জলে অলিভ অয়েল মিশিয়ে খাওয়া কতটা উপকারী জানেন?

বুধাদিত্য যোগে শনিবার থেকেই কপাল খুলছে ৩ রাশির জাতকদের

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার