ওয়াকফের পর মোদি সরকারের পরের লক্ষ্য দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে ওয়াকফ আইন চালু। আর এবার দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুকেই পাখির চোখ করেছে মোদি সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা কট্টর হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত বিচচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এ বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ২৩ তম আইন কমিশনের তরফেও অভিন্ন দেওয়ানি বিধির বিল সংক্রান্ত খসড়া প্রনয়ণের কাজ শুরু হয়েছে।

বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘ দিনের দাবি, দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। যাতে মুসলিমদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় নিয়ে আসা সম্ভব হয়। উত্তরাখণ্ড-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। যদিও কেন্দ্র দেশ জুড়ে ওই আইন চালু করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের পদাধিকারীরা। সূত্রের খবর, তাদের বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে আশ্বস্ত করা হয়েছে, দেশকে হিন্দুরাষ্ট্র গঠনের জন্য যে যে এজেন্ডা রয়েছে, তা সবই ধীরে বাস্তবায়িত হবে। খানিকটা সময় দিতে হবে।

গত বছছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক। যা দেশে বিভেদের সৃষ্টি করে। সমাজে বৈষম্যমূলক আইনের কোনও স্থান নেই।  দেশের বড় অংশের মানুষ মনে করেন, বর্তমানে যে দেওয়ানি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। ওই বিধি বৈষম্যমূলক। দেশের শীর্ষ আদালত, সংবিধানের প্রণেতাদের স্বপ্ন ছিল ভেদাভেদহীন সমাজ। দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজনকারী আইনের আজকের দিনে কোনও স্থান নেই। এ নিয়ে বিস্তারিত আলোচনা হোক। সময়ের দাবি হল ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি।’

মোদির ওই ভাষণের পরেই রে-রে করে তেড়ে উঠেছিলেন তথাকথিত ধর্মনিরপেক্ষতার ঝোলাধারী বাম ও কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ ছিল, ‘বিজেপি ফের মেরুকরণের রাজনীতি বাড়াতে চাইছে।’ চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট। তাছাড়া সামনের বছর পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল , অসম সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি