বিহারে এনডিএ’তে ভাঙন, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা পশুপতি পারসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে আসন সমঝোতা ঘোষণার পরেই এনডি্এ’তে ভাঙন। কোনও আসন না জোটায় মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পশুপতি পারস। সাংবাদিক বৈঠক ডেকে মোদির মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা করেন রাষ্ট্রীয লোক জনশক্তি পার্টির প্রধান। যদিও নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই তথা হাজিপুরের বিদায়ী সাংসদ।

গত সপ্তাহেই বিহারে এনডিএ’র আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকভাবে তখন কিছু না জানানো হলেও চর্চা চলছিল, আসন্ন লোকসভা ভোটে চিরাগ পাসোয়ানের দলকে পাঁচটি আসন ছাড়ছে বিজেপি। আর পাঁচ সাংসদের দল পশুপতি পারসকে কোনও আসন ছাড়া হচ্ছে না। তাঁকে রাজ্যপাল পদে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই চর্চার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকে এনডিএ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন পারস। জানিয়েছিলেন, আনুষ্ঠানিক ঘোষণার পরেই এ বিষয়ে পদক্ষেপ করবেন।

গতকাল এনডিএ’র পক্ষ থেকে বিহারে চূড়ান্ত আসন সমঝোতার কথা ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ১৭ আসনে লড়বে বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল লড়বে ১৬ আসনে। চিরাগ পাসোয়ানের দলকে পাঁচটি আসন ছাড়া হয়েছে। আর একটি করে আসনে লড়বে উপেন্দ্র কুশায়াহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির দল। আসন সমঝোতার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পশুপতি পারসের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতারা ক্ষোভে ফেটে পড়েন। এদিন সাংবাদিক সম্মেলনে নাম না করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন পশুপতি পারস। তাঁর কথায়, ‘আমার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে। গত পাঁচ বছরের বেশি সময় ধরে এনডিএ’র শরিক দল হিসাবে থাকার পরে এমন আচরণ আশা করিনি।’

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও