হাতকড়া ও শিকল পরে ভোটপ্রচারে নির্দল প্রার্থীরা

শিয়রে নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রচার সারছে। শাসক থেকে বিরোধী করোনা বিধি মেনেই প্রচার চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে প্রচার সারছে। শাসক থেকে বিরোধী করোনা বিধি মেনেই প্রচার চলছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই অভিনব কায়দায় প্রচার সারছেন নির্দল প্রার্থীরা। যার একটি চিত্র ধরা পড়েছে। দেখা গিয়েছে, নির্দল প্রার্থীরা হাতে হাতকড়া ও শিকল পরে প্রচার সারছে। হাতে রয়েছে একটি স্টিলের থালা, যাতে আমজনতার থেকে ভোট ভিক্ষা চাওয়ার পাশাপাশি অনুদানের জন্য আর্জি জানানো হচ্ছে।

চিত্রটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের। আগামী ২০ ফেব্রুয়ারি ওই বিধানসভায় নির্বাচন। আর সেই বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রামদাস নামের এক শ্রমিক। উনি উত্তরপ্রদেশের ফিরোজাবাদে বালা তৈরির কারখানায় কাজ করেন। কিন্তু যোগী রাজ্যে সেই শিল্পের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে করোনা পরবর্তী ধাক্কা সামলাতে না পেরে ধুঁকছে সেই শিল্প। মজুর ঠিক নেই, মন্দা বাজারে। তাই সেই অবস্থার থেকে মুক্তি পেতেই বালা শ্রমিকদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়িয়েছেন রামদাস। তাঁর প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে বালাকেই। সেই বিষয় নিয়েই ফিরোজাবাদের জনতার দুয়ারে দুয়ারে যাচ্ছেন ও ভোট ভিক্ষার সঙ্গে চাইছেন আর্থিক সাহায্য। যেহেতু তিনি শ্রমিক। আর আর্থিক অবস্থা তেমন ভালো নয়, কিন্তু নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন বলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।

রামদাসের দাবি, তাঁদের মাস মাইনে কম দেওয়া থেকে শুরু করে শিকলে বেঁধে মালিকদের কাজ করানো থেকে মুক্তি চাইতেই এই আন্দোলন বলে জানিয়েছেন রামদাস।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার