‘গোপন প্রেমের’ করুণ পরিণতি! উত্তরপ্রদেশে মাঠ থেকে উদ্ধার যুগলের নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঠ থেকে উদ্ধার হল এক যুবক ও এক বিবাহিত মহিলার দেহ।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জলাউন জেলার একটি গ্রামে।   প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দু’জন। 

রবিবার পুলিশ সূত্রে জানা যায়, লোহর গ্রাম সংলগ্ন একটি মাঠে দু’টি দেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালপি থানার পুলিশ। পুলিশ সুপার বিনয় কুমার সিংহ জানান, খবর পেয়ে কালপি থানার স্টেশন হাউস অফিসার অজয় ব্রহ্ম তিওয়ারি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। সেখানেই উদ্ধার হয় এক পুরুষ ও এক মহিলার দেহ।ঘটনাস্থল থেকে একটি হরিয়ানা নম্বরের মোটরসাইকেল উদ্ধার হয়। সেই সূত্র ধরেই মৃতদের পরিচয় জানা যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রমোদ (৩৫) ও পুনম (৩৬)। তাঁদের বাড়ি হরিয়ানার গুরুগ্রাম জেলার মানেসরে। তদন্তে জানা গিয়েছে, প্রমোেদ পেশায় ট্যাক্সি চালক ছিলেন। তিনি প্রায়ই পুনমের স্বামী হরিশঙ্করের বাড়িতে যাতায়াত করতেন। সেই সূত্রেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই পুনমের স্বামী গত ২৭ মার্চ মানেসর থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন।

আরও  পড়ুনঃ লাদেনকে খতম করেছিল, মার্কিন সেনার সেই বিশেষ দল ইরান থেকে উদ্ধার করল পাইলটদের

পুলিশ আরও জানিয়েছে, প্রমোদের পকেট থেকে সুলফাস ট্যাবলেটের খালি কৌটো উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকেও সুলফাসের একটি ছোট প্যাকেট পাওয়া যায়। সেই কারণে বিষ খেয়েই দু’জন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

‘শিবাজী’র ছবি আঁকা টি-শার্ট পরে নাচ, মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা