ছিঃ! মরণাপন্ন রোগী, হুঁশ নেই চিকিৎসকের, ব্যস্ত ‘রিল ভিডিও’ দেখতে

সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক, আদর্শ সেঙ্গার, রোগীর সঙ্গে দেখা করার পরিবর্তে মোবাইল ফোনে ভিডিও দেখতে থাকেন, ফলে চিকিৎসক ইচ্ছে করেই সময় নষ্ট করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চিকিৎসকের গাফিলতিতে প্রাণ হারাল এক ৬০ বছর বয়সী মহিলা রোগী। তবে এ ঘটনা খানিকটা চমকপ্রদও বটে! কারণ চিকিৎসক ঘটনার সময়ে রোগী দেখার থেকে রিল ভিডিও দেখা বেশি প্রয়োজন বলে মনে করেছিলেন। অযথা সময় নষ্ট করেছিলেন, আর তাতেই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের। তাঁদের দাবি, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই তাঁরা রোগীকে ময়নপুরী জেলা হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করান, কিন্তু  চিকিৎসা না করে রোগীকে শুইয়ে রাখা হয়, আর তাতেই বৃদ্ধা রোগী মারা যান। সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক, আদর্শ সেঙ্গার, রোগীর সঙ্গে দেখা করার পরিবর্তে মোবাইল ফোনে ভিডিও দেখতে থাকেন, ফলে চিকিৎসক ইচ্ছে করেই সময় নষ্ট করেন। কিন্তু রোগীর অবস্থা গুরুতর ছিল। অবশেষে ভর্তির ১৫ মিনিটের মধ্যেই মারা যান বৃদ্ধা। এহেন ঘটনার কারণে আবারও সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশ।

সূত্রের খবর, প্রবেশ কুমারী নামে ওই মহিলাকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উত্তরপ্রদেশের ময়নপুরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই কর্তব্যরত চিকিৎসক সেঙ্গার ব্যক্তিগতভাবে রোগীর পরীক্ষার পরিবর্তে, একজন নার্সকে পরিস্থিতি সামলাতে দিতে বলেন। পরিবারের অনুরোধ থাকা সত্ত্বেও চিকিৎসক বারবার অনুরোধ উপেক্ষা করেছিলেন। চিকিৎসক তাঁর ফোনেই আটকে ছিলেন, রিল ভিডিও বসে বসে দেখছিলেন। এরপর মায়ের অবস্থার অবনতি দেখে ছেলে প্রতিবাদ শুরু করেন। চিকি‍ৎসক সেঙ্গার তখন তাঁকে চড় মেরে দেন। যার ফলে হাসপাতালের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ডাকা হয়।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মৃত মহিলার ছেলে, গুরু শরণ সিং জানিয়েছেন, তিনি তাঁর ভাইদের সঙ্গে তার মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তারা চিকিৎসকদের মায়ের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেখানে কোনও চিকিৎসক ছিলেন না একজন নার্স ছিলেন। চিকিৎসক ফোনে ব্যস্ত ছিলেন। পরে সিংয়ের মা কাশতে কাশতে রক্ত ​​পড়লে তারা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত, যখন হাসপাতালের স্ট্রেচারে তাদের মা মারা যান, তখন তিনি এবং তার ভাইয়েরা ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, এরপরেই বিবাদের সময় তাঁকে চড় মারেন চিকিৎসক। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…