‘আর ফিরব না’, হবু জামাইয়ের সঙ্গেই নতুন ঘর বাঁধতে অনড় শাশুড়ি

যেখানে তারা স্বপ্না কে তাঁর স্বামী এবং পরিবারের সঙ্গে কথা বলতে বাধ্য করেছেন। এরপর তিনি রাহুলের সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল থাকায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের আলিগড়ের শাশুড়ি-জামাইয়ের অমিল প্রেম কাহিনী এখনও শিরোনামে রয়েছে। প্রতিদিনই নতুন নতুন আপডেট মিলছে এই কাহিনীর। গত ৮ এপ্রিল বাড়ির সমস্ত সোনার গহনা, নগদ টাকা নিয়ে পালিয়ে যান স্বপ্না দেবী। পরে শোনা যায়, তাঁর হবু জামাই রাহুলও নিখোঁজ। এরপর স্বপ্নাদেবীর স্বামীকে ফোন করে রাহুল শাশুড়ির সঙ্গে পালানোর খবরটি দেন। এরপরেই এলাকায় শোলগোল পড়ে যায়। গত ১৬ এপ্রিল তাঁর মেয়ে শিবানীর সঙ্গে রাহুল নামক একটি যুবকের বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ের আগেই ৮ এপ্রিল জামাই রাহুলকে নিয়ে পালিয়ে যান স্বপ্না দেবী। অনেক খোঁজখবরের পরেও তাঁদের সন্ধান মেলেনি। গা ঢাকা দিয়েছিলেন দুটিতে। পরিচিত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানতে পারেন, তাঁদের পুলিশ খুঁজছেন। এরপরেই ফিরে আসেন জামাই- শাশুড়ি। এবং সোজা স্থানীয় দাদান থানায় গিয়ে হাজির হন রাহুল-স্বপ্না। এবং সেখানে মাদ্রাক থানার পুলিশ পৌঁছয়। যেখানে স্বপ্না দেবীর বাড়ি এবং তাঁর স্বামী নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন।

তবে এখন জানা যাচ্ছে, মাদ্রাক পুলিশ জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দিয়েছেন এবং রাহুল-স্বপ্না একসঙ্গে থাকতে শুরু করেছেন। অন্যদিকে মায়ের সঙ্গে হবু স্বামী পালিয়ে গিয়েছে, বিষয়টি জানার পরেই মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন শিবানী। এবং গহনা, নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার জন্যে রাহুলের বাবাও ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন। বর্তমানে আলিগড়ে এই দম্পতি একসঙ্গে থাকছেন। গত সপ্তাহে স্বপ্নার স্বামী জিতেন্দ্র কুমার স্ত্রী ও রাহুলের নিখোঁজ অভিযোগ দায়ের করলে ঘটনাটি প্রকাশ পায়। এই বিষয়ে মাদ্রাক থানার কর্মকর্তারা জানিয়েছেন, ফিরে আসার পর, আলিগড় পুলিশ দম্পতিকে টানা ১২ ঘন্টা ধরে কাউন্সেলিং করেছেন। যেখানে তারা স্বপ্না কে তাঁর স্বামী এবং পরিবারের সঙ্গে কথা বলতে বাধ্য করেছেন। এরপর তিনি রাহুলের সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল থাকায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

স্বপ্নাদেবী জানিয়েছেন, স্বামী জিতেন্দ্র এবং মেয়ে শিবানী দিনের পর দিন তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছেন। তাই সে আর কখনও তাঁদের কাছে ফিরবেন না। অন্যদিকে রাহুল বলেছেন, সে তাঁর শাশুড়ির জীবন বাঁচিয়েছেন। তাই তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, দেবী যখন রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, তখন তিনি বাড়ি থেকে ৩.৫ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না নিয়ে গিয়েছিলেন। শিবানী দেবীর মেয়ে জানিয়েছেন, “আমার রাহুলের সঙ্গে ১৬ এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল, আর আমার মা রবিবার তাঁকে নিয়ে পালিয়ে যান। রাহুল আর আমার মা গত তিন-চার মাস ধরে ফোনে অনেক কথা বলছিলেন। আমাদের আলমারিতে নগদ ৩.৫ লক্ষ টাকা আর ৫ লক্ষ টাকারও বেশি দামের গয়না ছিল। সে যা বলেছে সবই সে করেছে। সে ১০ টাকাও রেখে যাননি।’ অন্যদিকে, দেবীর স্বামী, যিনি বেঙ্গালুরুতে ব্যবসা করেন তিনি দাবি করেছেন যে, তিনি তার স্ত্রী এবং রাহুলকে যেতে দেবেন না যতক্ষণ না তিনি সমস্ত টাকা এবং গয়না ফেরত দেন।

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ