মুলায়ম থেকে সোনিয়া, আম্বানি থেকে আদানি! যোগীর শপথ অনুষ্ঠানে চাঁদের হাট

শুক্রবার সকাল থেকেই একে একে আসতে শুরু করবেন বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র একটা রাতের অপেক্ষা। তারপর আগামীকাল অর্থাৎ শুক্রবারই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে যেন সাজো সাজো রব। জানা যাচ্ছে, যোগী আদিত্যনাথের শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সমস্ত শীর্ষস্থানীয় বিজেপি নেতারা তো উপস্থিত থাকবেনই, সেই সঙ্গে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতিদেরও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, মুলায়ম পুত্র অখিলেস যাদব, সোনিয়া কন্যা প্রিয়াঙ্কাসহ সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সেই সঙ্গে রিলায়েন্স মালিক তথা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, আদানি, আনন্দ মাহিন্দ্রার মতো শিল্পপতিদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামীকাল ২৫ মার্চ, শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপায়ী একানা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান যোগী আদিত্যনাথের। চলতি সপ্তাহের শুরু থেকেই ওই ময়দান তো বটেই, সেই সঙ্গে পুরো লখনউ শহরটিকেই গেরুয়া রঙে সাজিয়ে তলার কাজ শুরু হয়েছে জোর কদমে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে আগের ইনিংসে যোগী আদিত্যনাথের করা উন্নয়নমূলক কাজের পোস্টার। সেই সঙ্গে একাধিক পোস্টার, হোডিং, প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে গোটা শহর। এক কথায় বলতে গেলে যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে গোটা লখনউ শহর যেন গেরুয়া রং ধারণ করেছে।

সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই একে একে আসতে শুরু করবেন বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা। আসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এছাড়াও বিরোধী দলেরও সমস্ত নেতানেত্রীদেরও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা এক ডজনেরও বেশী শিল্পপতির। এমনকি বিনোদন জগতের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলিউডের খিলাড়ি তথা অক্ষয় কুমার এবং বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। এছাড়াও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বক্স অফিস হিট সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পুরো টিমকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই সমস্ত ভিআইপি, ভিভিআইপি লোকজনদের সঙ্গে যোগী আদিত্যনাথের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ২০ হাজার বিজেপি কর্মী সমর্থক। তাঁদের প্রত্যেককে আলাদা আলাদা করে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। 

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু