ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ কর চাপালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হুঙ্কার বাস্তবে পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৬ অগস্ট) ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যের উপরে মার্কিন সরকারের চাপানো শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে।  

রাশিয়ার সঙ্গে দিল্লির দোস্তিতে চটে লাল হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (৫ অগস্ট) মার্কিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষা‍ৎকারে ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যের উপরে বাড়তি শুল্ক চাপানোর হুঙ্কার ছেড়েছিলেন। রাখঢাক না রেখে বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর তার মূল্য চোকাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে।’ 

এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরেই বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরে যেখানে শুল্ক ২০ শতাংশ সেখানে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি কর ও তার উপর পেনাল্টি ধার্য করেছেন তিনি। আর ওই ঘোষণার পরেই দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান-বাংলাদেশের মতো পড়শি দেশগুলির উপরে কম শুল্ক চাপিয়ে ভারতীয় সংস্থাগুলিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

‘সিএনবিসি’ টেলিভিশনকে দেওয়া সাক্ষা‍ৎকারে মার্কিন প্রেসিডেন্ট রাখঢাক না রেখেই বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর ওই তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মদত জোগাচ্ছে। শুধু তাই নয় রাশিয়া থেকে কম দামে তেল কিনে বেশি দামে বিক্রি করে মুনাফাও লুটে চলেছে ভারতীয় সংস্থাগুলি। তাই সময় এসেছে ভারতীয় পণ্যের উপরে আরও বাড়তি শুল্ক আরোপের।’ ভারত ভাল ব্যবসায়িক অংশীদার নয় বলে জানিয়ে ট্রাম্প বলেছেন ‘তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে।’

ওই হুঙ্কারের ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ কর চাপানো সংক্রান্ত এক কার্যনির্বাহী আদেশে বুধবার স্বাক্ষর করেছেন ট্রাম্প। আগেই ভারতীয পণ্যের উপরে ২৫ শতাংশ কর ছিল। নতুন করে আরও ২৫ শতাংশ কর চাপানোয় এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোনও পণ্য প্রবেশ করতে গেলে ৫০ শতাংশ কর দিতে হবে। ওই বিপুল পরিমাণ কর দিয়ে আদৌ মার্কিন আমদানিকারকরা ভারত থেকে কোনও পণ্য কিনবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান বাজার বিশেষজ্ঞরা 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের