বিদ্যুৎ বিল আদায় করতে গেলে লাঠি, রড, ইট দিয়ে প্রাণঘাতী হামলা, কী করলেন কর্মীরা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যান অফিসাররা। বান্দা জেলায় বিদ্যুৎ দফতরের টিম এই কাজ করতে গিয়েছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে কপালে জুটল বেদম প্রহার। বিদ্যুৎ বিল আদায়ের সময় গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের ওই দলকে প্রাণঘাতী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ রাজ্যের বান্দা জেলার অন্তর্গত পিপেলোদার গ্রামে। এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে এই বিল আদায়ের কাজ চলছিল। সঙ্গে বিল রিলিফ স্কিমও দেওয়া হচ্ছিল। তখন এমন ঘটনায় হকচকিয়ে যায় সকলে।

এদিকে একজন ব্যক্তি ওই বকেয়া বিল মিটিয়ে দেন। তারপর আরও কয়েকজনের কাছ থেকে বকেয়া বিল আদায় করতে গেলে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিন বিদ্যুৎ দলের নেতৃত্ব দেন জুনিয়র ইঞ্জিনিয়র কৃষ্ণ কুমার এবং একজন কর্মী রাম সঞ্জীবন সিং। এই দু’‌জনেই হামলার শিকার হন। এই টিম ৯০ হাজার টাকা বকেয়া উদ্ধার করতে গিয়েছিল। এটা ছিল একজনের বিল। একাধিক পরিবারের থেকে বিপুল টাকা নিতে গেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার কৃষ্ণ কুমার বলেন, ‘‌১৯ ডিসেম্বর বিভাগীয় দল পিপেলোদার গ্রামে গিয়েছিল। সেখানকার একজন গ্রাহকের বিদ্যুৎ বিল প্রায় ৯০,০০০ টাকা বকেয়া ছিল। এই প্রকল্পের আওতায় তাঁকে ৬০,০০০ টাকা ছাড় দেওয়া হয়েছিল এবং ৩০,০০০ টাকা জমা দিতে বলা হয়েছিল।’‌

অন্যদিকে এই টাকা চাইতেই ওই বিদ্যুতের বিল খেলাপি ব্যক্তি রেগে যান বলে অভিযোগ। ওই ব্যক্তি তার বাবা এবং পরিবারের মহিলাদের সঙ্গে নিয়ে বিদ্যুৎ কর্মীদের উপর দুর্ব্যবহার শুরু করে। যখন বিদ্যুৎ দফতরের টিম নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার প্রক্রিয়া শুরু করে, তখন অভিযুক্ত এবং তার পরিবার আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তখন ওখানকার গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরের কর্মীদের গালিগালাজ করতে থাকে এবং মারধর করা হয়। এমনকী ইলেকট্রিক মিটার পর্যন্ত ভেঙে দেওয়া হয়। তারপর ওই প্রতিনিধিদের উপর ইট–পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা।

এই বিষয়ে কৃষ্ণ কুমারের বক্তব্য, ‘‌গ্রামবাসীরা লাঠি তুলে বিদ্যুৎ দলের দিকে ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। বিদ্যুৎ কর্মীদের হত্যা করার উদ্দেশে ধাওয়া করা হয়েছিল। তখন বিদ্যুতের মিটার উপড়ে ফেলা হয় এবং ভেঙে ফেলা হয়। তারপর সরকারি নথিপত্র ও ফাইলগুলিও ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে বিদ্যুৎ বিভাগের দলকে কোনওভাবে তাঁদের জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে হয়।’‌ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, গ্রামবাসীরা কীভাবে দুর্ব্যবহার করছে এবং আক্রমণ করছে। এই ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০