কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশে চরম প্রাকৃতিক বিপর্যয় ঘটে। কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত। মির্জাপুর-ভাদোহি থেকে শুরু করে কানপুর, দেহাত এবং কৌশাম্বী পর্যন্ত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছ। হয়েছে ব্যপক ক্ষয়ক্ষতি। ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। এই কালবৈশাখীর প্রভাবে উত্তরপ্রদেশের একাধিক জেলা মিলিয়ে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন  অনেকে। 

উত্তরপ্রদেশ সরকারের দেওয়া জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী রাতারাতি মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে ৫৪ হয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুরে সেটা বেড়ে দাঁড়ায় ১০০-তে। সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রয়াগরাজে। সেখানে ঝড় ও বৃষ্টির তাণ্ডবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে ভাদোহি। সেখানে ১৫ জনের এবং মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার জানিয়েছেন যে আটজন আহত হয়েছেন তাঁদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কারণে তিনজনকে বিএইচইউ (বারাণসী)-তে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

পৌর কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল জানিয়েছেন, পাথর গিরজাঘর, অশোক নগর, কাছারি রোড এবং মহাত্মা গান্ধী মার্গসহ বিভিন্ন এলাকা থেকে গাছ পড়ে যাওয়ার খবর মিলেছে। কল্যাণী দেবী এলাকাতেও একটি  গাছ ভেঙে পড়েছে। ঝড়ের কারণে প্রয়াগরাজের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ  ছিন্ন হয়েছে।  পুরসভারর টিম  ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে রাস্তা থেকে ভেঙে পড়া গাছপালা সরানোর কাজ শুরু করেছে। সরকারি কর্তারা জানিয়েছেন, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে।  আকস্মিক ধূলোঝড়ে ত্রিবেণী সঙ্গম এলাকাও ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় তীর্থযাত্রী, পুরোহিতদের জন্য তৈরি কুঁড়েঘরগুলো ভেঙে পড়েছে। প্রবল  ঝড়ে টিনের চালা ও সোলার প্যানেল উড়ে গিয়েছে। অন্যদিকে একাধিক স্থানে দেয়াল ধসে গাড়ি ও মোটরসাইকেল চাপা পড়ার খবর মিলেছে। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক