রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত বাড়ছে, কিন্তু চোখে ঘুম নেই! ডিনারের সময় এগিয়ে এনেও, ফোন থেকে দূরত্ব বাড়িয়েও মিলছে না স্বস্তি। এমনকি চিকিৎসকের পরামর্শ মেনেও যদি ঘুমের সমস্যা থেকে যায়, তাহলে প্রতিদিন ঘুমের ওষুধ খাওয়ার পথও যে নিরাপদ নয়, তা বলাই বাহুল্য। তবে ডায়েটেশিয়ানদের মতে, রোজের খাবারের তালিকায় ছোট্ট এক বদল এনে মিলতে পারে খানিক স্বস্তি। শুনতে অবাক লাগলেও সত্যি, ঘুমের আগে অল্প একটু মিষ্টিমুখই হতে পারে প্রশান্তির সঙ্গী! আর সেই তালিকায় রয়েছে সুগন্ধি ক্যামোমাইল কেক। তবে মনে রাখতে হবে, এটি অনিদ্রার চিকিৎসা নয়। রাতের খাবারের পর অল্প পরিমাণে খাওয়া একটি আরামদায়ক ডেজার্ট মাত্র।

উপকরণ 

শুকনো ক্যামোমাইল ফুল ৬ টেবিলচামচ/৬টি ক্যামোমাইল টি-ব্যাগ

ফুল-ক্রিম দুধ ১ কাপ

কয়েক টুকরো পাতিলেবুর খোসা

মাখন (সল্টেড) আধা কাপ

চিনি ৩/৪ কাপ

মধু ২ টেবিলচামচ

বড় ডিম ২টি

ভ্যানিলা এক্সট্র্যাক্ট ২ চা-চামচ

গ্রিক ইয়োগার্ট আধা কাপ

ময়দা ২ কাপ

মিল্ক পাউডার ১/৪ কাপ

বেকিং পাউডার ২ চা-চামচ

বেকিং সোডা আধা চা-চামচ

নুন ৩/৪ চা-চামচ

এলাচ গুঁড়ো ১/৪ চা-চামচ

দারুচিনি গুঁড়ো ১/৪ চা-চামচ

পদ্ধতি

প্রথমে অল্প আঁচে দুধ গরম করে তাতে দিন শুকনো ক্যামোমাইল ফুল ও লেবুর খোসা। তারপর সেটি ছেঁকে ঠান্ডা করুন। এবার মাখন গলিয়ে বাদামি হওয়া পর্যন্ত  অপেক্ষা করুন।  তারপর সেটি ঠান্ডা হতে দিন। তারপর  চিনি ও মধু ফেটিয়ে তার মধ্যে ডিম, ভ্যানিলা, ইয়োগার্‌ট ও গলানো মাখন মেশান। তারপর ক্যামোমাইল মেশানো দুধও মেশাতে থাকুন অল্প অল্প করে। তারপর একটি পাত্রে সমস্ত শুকনো উপকরণ ময়দা, মিল্ক পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, এলাচ ও দারুচিনি মিশিয়ে নিন। সব মেশানো হয়ে গেলে অন্য পাত্রে রাখা  মিশ্রণটির সঙ্গে এটাও মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার বেকিং প্যানে কিছুক্ষণ মাখন মাখিয়ে রাখুন। তারপর ব্যাটার ঢেলে ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩০–৩২ মিনিট বেক করে নিলেই তৈরি ঘুমপাড়ানি  ক্যামোমাইল কেক।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম