চারধাম যাত্রার মাঝেই কেদারনাথে আচমকাই তুষারধস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে চারধাম যাত্রা। তারমাঝে ঘটল ভয়াবহ ঘটনা। রবিবার উত্তরাখণ্ডের কেদারনাথে গান্ধি  সরোবরে আচমকাই তুষারধস। এই ঘটনায় এখন কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এদিনের তুষারধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরের পিছনে তুষারধসটি ঢাল বেয়ে নীচের দিকে নেমে গভীর খাদে পড়ে যাচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে রুদ্রপ্রয়াগের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, ‘রবিবার ভোর বেলা এই ঘটনা ঘটেছে। তবে কোন প্রাণহানি হয়নি।‘ তবে এদিনের উত্তরাখণ্ডে হিমবাহ ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।‘ বলা বাহুল্য, উত্তরাখণ্ডে অনেক হিমবাহ রয়েছে যা ক্রমাগত গলছে। তাদের গলে যাওয়ার গতি বেশ দ্রুত। প্রতিবছর ১৫- ২০ মিটার করে হিমবাহ গলে থাকে।

উল্লেখ্য, চার ধাম যাত্রার অন্যতম হল কেদারনাথ। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দুধর্মে চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে চারধাম বলা হয়। উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। ১০ মে থেকে শুরু হয়েছে কেদারনাথ যাত্রা। প্রতিদিন লক্ষ লক্ষ পূর্ণাথীরা আসেন কেদারনাথ ধামে ।  তাই এই পরিস্থিতিতে রবিবার আচমকাই তুষারধসের জেরে পূর্ণাথীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ