এই মুহূর্তে

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া ট্রাকের সঙ্গে ইকোস্পোর্ট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। মৃতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি)গুজরাতের ভালসাদ জেলার কাপরাদা তহসিলের কুম্ভ ঘাটে। যখন দ্রুতগামী একটি ইকোস্পোর্ট গাড়ির সঙ্গে অন্য প্রান্ত থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে চার চাকার গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও সামনের অংশ ভেঙে গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন নিহত হয়ে ছেন। যাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। যাঁরা ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি কাপরাডার আম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা ছিলেন। যাঁরা একটি ইকো গাড়িতে চেপে কুম্ভঘাটে উদ্দেশ্যে যাত্রা করছিলেন। একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ইকো গাড়িটির সংঘর্ষ এতটাই তীব্র ছিল মূহুর্তে ই ইকো গাড়িটি চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছিলেন, তাঁদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং অ্যাম্বুলেন্সের একটি দল।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। দুর্ঘটনার শব্দ এতটাই তীব্র ছিল, যা শুনে আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এবং গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সাহায্য করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরও তদন্ত শুরু করে। কুম্ভ ঘাটে এই দুর্ঘটনা এলাকার সড়ক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে এবং দুর্ঘটনার সকল দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের সিদ্ধান্ত বদলে দিলেন তারেক, ভারতীয়দের জন্য ফের চালু করলেন ভিসা

৬,৬০৬ কোটির বিটকয়েন জালিয়াতি মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

রাজ্যপালের বিছানার চাদর বদলাতে দেরি, চরম শাস্তির মুখে মহকুমা শাসক

বাংলায় এসআইআর নিয়ে কমিশন-রাজ্য সঙ্ঘাতে বেনজির পদক্ষেপ নিল শীর্ষ আদালত

১৯ বছর পর ভারতে আসছেন শাকিরা, মুম্বই-দিল্লি জুড়ে একাধিক কনসার্ট, দিনক্ষণ ঘোষণা

প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের পেট কাটলেন মহিলা, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte