দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলুন’, তারেককে আর্জি হাসিনা পুত্র জয়ের

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আর্জি জানালেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সদ্য ক্ষমতা থেকে চলে যাওয়া পাকিস্তানপ্রেমী মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ যাতে নয়া সংসদে নতুন করে পাশ করানোর পথে না হাঁটে বিএনপি সরকার, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তার কয়েক মাসের মাথায় পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির চাপে ২০২৫ সালের ১০ মে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। গণহারে দেশ জুড়ে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের। নিষিদ্ধ থাকায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও লড়তে পারেনি দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটি। তবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের ভোটেই বাজিমাত করেছে বিএনপি।

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বন্ধ দলীয় কার্যালয় খুলতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, ঠাকুরগাঁও সহ কমপক্ষে ৩৪ জেলায় শতাধিক আওয়ামী লীগ কার্যালয় খুলেছে। যদিও এই কার্যালয় খোলার পিছনে বিএনপির সবুজ সঙ্কেত রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজনৈতিক বিশ্লেষকরাও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, ‘জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমানোর পিছনে যে সমস্ত আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবদান নেই, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। তাছাড়া জামায়াত ইসলামীর মতো উগ্রবাদী দলের ক্যাডারদের রুখতে গেলে আওয়ামী লীগ ক্যাডারদের কোনও বিকল্প নেই।’ বিএনপির সিংহভাগ নেতাও মনে করেন, ‘জামায়াতে ও এনসিপির মতো উগ্র ধর্মান্ধ দলগুলির বাড়বাড়ন্ত রুখতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। কেননা, দেশের ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষের সমর্থন রয়েছে দলটির পিছনে। তাছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করা হয়েছিল দলের পক্ষ থেকে। সুযোগ যখন এসেছে, তখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অধ্যাদেশ নতুন করে সংসদে পাশ না করানোর দাবি জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও। সমাজমাধ্যমে এ বিষয়ে এক পোস্টে তিনি তারেক রহমানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যদি বিএনপি-নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে এটি তদারকি সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ