‘বন্দেভারত’ এক্সপ্রেসের পরিষেবা নিয়ে ফের বিতর্ক, যাত্রীর খাবারে আরশোলা, প্রতিক্রিয়া রেলের

পরিবারের একজন সদস্য, রিকি জেসওয়ানি জানালেন, তাঁরা এই মূহুর্তে শিরডি থেকে মুম্বইগামী বন্দেভারত এক্সপ্রেসে আছেন। কিন্তু তাঁরা তাদের ট্রেনের দেওয়া নৈশভোজের খাবারে ডালের মধ্যে আরশোলা পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে একের পর এক সুপারফাস্ট এক্সপ্রেস ‘বন্দেভারত’-এর উদ্বোধন করেই চলেছে মোদী সরকার। কিন্তু যতটা গর্ব নিয়ে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছিল, এখন ঠিক ততটাই বদনাম কুড়োচ্ছে বন্দেভারত এক্সপ্রেসের পরিষেবা। প্রতিমুহূর্তে বিতর্কের মুখে বন্দেভারত এক্সপ্রেস। কখনও খাবারে মিলছে পোকা, আবার কখনও ধীর গতিতে যাত্রা করে যাত্রীকে বিপাকে ফেলছে। যাই হোক, সম্প্রতি বন্দেভারত এক্সপ্রেসের খাবারের একটি ভিডিও ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিওই ভাইরাল হয়। যার মধ্যে কোনটাতে দেখা যায় আইসক্রিম কাপের মধ্যে পোকা, চিপসে ব্যাঙ এবং ফ্লাইটের খাবারেও নানারকম পোকা, ব্লেড পাওয়া যায়। বিশেষ করে খাবারে পোকা পাওয়ার বিষয়টা বিমানেই দেখা যায়। বিমানের পাশাপাশি এই ধরনের ঘটনা ট্রেন বা রেস্তোরাঁতেও মেলে। যেখান ভিডিও দিয়ে খাবারের বিষয়ে তাদের আপত্তি জানায় গ্রাহক বা যাত্রীরা।

কিন্তু সম্প্রতি ট্রেনের মধ্যে একের পর এক ‘খাবারে পোকা পাওয়ার ঘটনা’ সামনে আসছে। যা দ্রুত ভাইরালও হচ্ছে। সম্প্রতি ফের এই ঘটনার পুনরাবৃত্তি হল। শিরডি থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পাওয়া গেল পোকা। ট্রেনে থাকে ওই ভুক্তভোগী পরিবার সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি ভিডিও শেয়ার করে বন্দে ভারত এক্সপ্রেসের এই অভিজ্ঞতা জানালেন। পরিবারের একজন সদস্য, রিকি জেসওয়ানি জানালেন, তাঁরা এই মূহুর্তে শিরডি থেকে মুম্বইগামী বন্দেভারত এক্সপ্রেসে আছেন। কিন্তু তাঁরা তাদের ট্রেনের দেওয়া নৈশভোজের খাবারে ডালের মধ্যে আরশোলা পেয়েছেন। এটাই নয়া ভারতবর্ষ! পাশাপাশি আরেক এক্স ব্যবহারকারী দিব্যেশ ওয়াংখেদকর এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যেগুলি জেসওয়ানিও পুনরায় পোস্ট করেছেন। এই ছবিগুলিতে আইআরসিটিসি ট্যাগ করা হয়েছিল, যার মধ্যে জেসওয়ানির দায়ের করা অভিযোগ এবং দূষিত ডালের ছবি অন্তর্ভুক্ত ছিল।

পাশাপাশি, জেসওয়ানির ছেলেকে ভিডিওতে ভারতীয় রেলের আধিকারিকদের কাছে ট্রেনে যাত্রীদের পরিবেশন করা খাবারের মান নিয়ে অভিযোগ করতে দেখা গেছে।তিনি বলেছেন, ‘আমি দই খেতে পারিনি। আমি যখন খাচ্ছিলাম আর ডালটা আমার মুখে ছিল, তখন আমার মেসো বললেন এটা খেও না এতে আরশোলা ভাসছে। একই খাবার দেওয়া হয়েছে আমার দাদাকেও। তোমরাও কি একই খাবার খাও?’ এই বিষয়ে IRCTC অধিকর্তা প্রতিক্রিয়ায় জানিয়েছে, যে এমন পরিষেবা প্রদান করেছে তাঁর উপর জরিমানা আরোপ করা হয়েছে। আপনার অসুবিধার জন্যে দুঃখিত।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6