ভারী বৃষ্টিতে বেড়েছে জলস্তর, ডুবে গেল বারাণসী ঘাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে উত্তরপ্রদেশে চলছে লাগাতার বৃষ্টি। আর তাতে  বাড়ছে জলস্তর। এই পরিস্থিতিতে এবার বৃহস্পতিবার সকালে জলের তলায় চলে গেল বারাণসী ঘাট। আর তাতেই কাশী বিশ্বনাথ মন্দিরে  যেতে পারছেন না বহু তীর্থযাত্রীরা।

এই পরিস্থিতি নিয়ে   দিল্লির এক তীর্থযাত্রী আনন্দ জানিয়েছেন,’ আমি দিল্লি থেকে এখানে এসেছিলাম মন্দির দর্শন করতে। কিন্তু এদিন  সকাল থেকে ভারী বৃষ্টি চলছে। সেই  কারণে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে পারেননি।‘ জানা গিয়েছে, ভারী বৃহস্পতিবারের জেরে বারাণসীর বাঘড়া, সালোরি ও রাজাপুর এলাকার বাড়িঘরে জল ঢুকে পড়েছে। ইতিমধ্যেই বারাণসীতে  গঙ্গা আরতির স্থান পরিবর্তন করা হয়েছে।   

তবে শুধু বারাণসী নয় একই দৃশ্য দেখা গিয়েছে প্রয়াগরাজে। সেখানেও একাধিক এলাকা জলমগ্ন। এই পরিস্থিতি নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান,’ বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে আমরা যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছি। ছেলে- মেয়েরা স্কুলে যেতে পারছে না।‘ এই আবহে কেন্দ্রীয় জল কমিশনের তরফে জানান হয়েছে, বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর প্রতি ঘণ্টায় চার সেন্টিমিটার হারে বাড়ছে। বৃষ্টি না কমলে এই জলস্তর আরও বাড়তে পারে। বলা বাহুল্য, এই জলস্তর বৃদ্ধির ফলে গঙ্গার ঘাটগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।   

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের