কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে হুড়মুড়িয়ে ধসল দুই বাড়ি, নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাণসীতে ঘটল মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার আচমকাই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে দুটি বাড়ি ভেঙে পড়ে। আর এই ঘটনার জেরে এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে নয়জন আটকে রয়েছেন বলে খবর। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

এদিন ভোরে  বারাণসীর খোয়া গলি চক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ( NDRF) দল শুরু করেছে উদ্ধার। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নীচে এক মহিলা পুলিশ কনস্টেবল-সহ ৯ জন আটকে রয়েছেন। তাদেরকে উদ্ধার  করার কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন স্থিতিশীল আছেন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন , ‘উদ্ধার অভিযান এখন শেষ হওয়ার পথে। আটকা পড়েছেন ওই পরিবারের ৯ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে কবীর চৌরা হাসপাতালে ভর্তি  হওয়া এক মহিলা প্রাণ হারিয়েছেন।‘সূত্র মারফত জানা গিয়েছে, ভেঙে পড়া  বাড়িগুলি প্রায় ৭০ বছরের পুরনো ছিল। বারাণসীর বিভাগীয় কমিশনার কৌশন শর্মা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক অনুমান, বৃষ্টির কারণেই আচমকাই এই বাড়ি ভেঙে পড়ে। আর তাতে ঘটল বিপত্তি। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল? তা জানতে জোর কদমে  শুরু হয়েছে তদন্ত।   

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ