পুলিশের চালানের জুলুম, প্রতিবাদে ঠেলাগাড়ি চালকের মাথায় হেলমেট

নেট দুনিয়া হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক দুর্ঘটনার জেরে কেন্দ্র সম্প্রতি ট্রাফিক নিয়মের বিরাট রদবদল করেছে। নিয়ম ভাঙলে গাড়ি চালককে দিতে হবে মোটা টাকা জরিমানা। তারপরেও যে দুর্ঘটনা ঘটছে না তা নয়। প্রতিদিনই দেশের কোনও কোনও প্রান্তে ছোটখাট পথ দুর্ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে দু চাকার যান হামেশাই দুর্ঘটনার মুখে পড়ছে। কোনও কোনও ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটছে। অন্যদিকে, পুলিশের কেস দেওয়ার ঘটনাও বেড়ে চলেছে। এই অবস্থায় এক সবজি বিক্রেতা অভিনব পন্থা নিলেন। কারণে-অকারণে পুলিশের এই চালান দেওয়ার প্রতিবাদে মাথা পরলেন হেলমেট। সোশ্যাল মিডিয়া ভাইরাল তাঁর ছবি। যদিও জানা যায়নি এই ঠেলাচালক কোথাকার।

সোশ্যাল মিডিয়া এই ঠেলাগাড়ির ভিডিয়ো পোস্ট করেছেন শাহক্যাজম, গত ৯ অক্টোবর। ভিডিয়োটি ৪২ সেকেন্ডের। ভাইরাল হওয়ার পর ভিডিয়োটি এখনও পর্যন্ত দেখেছেন প্রায় ৩০ হাজার।  অনেকেই বলছেন – বুদ্ধি আছে বটে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক ব্যক্তি ওই সবজি বিক্রেতাকে প্রশ্ন করছে, সে কেন মাথায় হেলমেট পরেছে? জবাবে সে বলে, পুলিশ খালি মাথা দেখলেই তাকে ধরবে। হাতে চালান ধরিয়ে দেবে। মাথায় হেলমেট থাকলে সে সম্ভবনা নেই। খুব বেশি হলে হেলমেট পরার কারণ জানতে চাইবে। ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে নেট নাগরিক লিখেছেন হয় এই সব্জি বিক্রেতা ভোলেভালা না হল বিচ্ছু। আর এক নেট নাগরিক লিখেছেন, পুলিশের চালান দেওয়া যে আতঙ্কে পরিণত হয়েছে, সেটা এই ভেন্ডরকে দেখলেই বোঝা যাবে।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে