১৩ বছর ধরে কোমায়, হরিশ রানার ইচ্ছা মৃত্যুর আর্জি মঞ্জুর শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনার পর গত  ১৩ বছর ধরে কোমায় ছিলেন ৩১ বছর বয়সী হরিশ রানা। এভাবে বেঁচে থাকা সত্যই যন্ত্রণার। কোনও বাবা-মা তাঁর সন্তানকে এভাবে দেখাতে পারেন না। হরিশের বাবা-মায়ের অনুরোধে শীর্ষ আদালত তাঁর মৃত্যুর আর্জি মঞ্জু করেছে। সুপ্রিম কোর্ট হরিশের লাইফ সাপোর্ট  খুলে দেওয়ার অনুমতি দিয়েছে।  দেশের মধ্যে এটাই প্রথম। হরিশকে বাঁচিয়ে রাখা হয়েছিল কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শীর্ষ আদালত হরিশের ইচ্ছামৃত্যুতে সায়  দিয়েছে। এই রায় দেওয়ার পাশাপাশি  শীর্ষ আদালত  ইচ্ছা মৃত্যুর  জন্য কেন্দ্রকে আইন আনার  কথা বিবেচনা করতেও বলেছে । হরিশের বাবা-মায়ের আবেদনের পর শীর্ষ আদালত   ২০২৪ সালে এই মামলাকে ‘খুব কঠিন সমস্যা’ বলে উল্লেখ করেছিল। ইচ্ছামৃত্যুর আদেশ মঙ্গুর করার পর  বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ  বলেছে, “ঈশ্বর কাউকে জিজ্ঞাসা করেন না যে সে জীবন গ্রহণ করে কিনা, আপনাকেও তা গ্রহণ করতে হবে।” 

আদালত বলেছে, “হরিশ রানা একসময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ২০ বছর বয়সী একজন মেধাবী তরুণ ছিলেন, যখন তিনি একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যান এবং মস্তিষ্কে আঘাত পান। হরিশকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু মস্তিষ্কে আঘাতের কারণে তিনি  কোমায় ছিলেন। তিনি অন্যদের উপর নির্ভরশীল। মেডিকেল রিপোর্টে ১৩ বছরেও কোনও উন্নতি দেখা  যায়নি।”  

 কীভাবে হয়েছিল দুর্ঘটনা… 

২০১৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হরিশ রানা একটি পেয়িং গেস্ট আবাসনের চতুর্থ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর থেকে, তাকে শ্বাস-প্রশ্বাসের জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব ব্যবহার করা হচ্ছিল। একটি বিছানাতে দীর্ঘ ১৩ বছর ধরে মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন তিনি। তবে যমদূত হয়ত তাঁর এই করুণ অবস্থা চোখে দেখতে পায়নি। তাই দীর্ঘ ১৩ বছর ধরে কষ্ট পেয়ে চলেছেন হরিশ রানা। ছেলের এহেন পরিণতি দেখতে না পেরে তাঁর বাবা-মা ছেলের হয়ে ইচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতে।  কেবল  প্রাণটুকু ছিল। তাঁকে কি ‘পরোক্ষ মৃত্যু’ (প্যাসিভ ইউথানেসিয়া)  দেওয়া  যায়? খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট  নয়ডা জেলা হাসপাতালে একটি  মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল ।  বহু লড়াইয়ের পর অবশেষে হরিশের  ইচ্ছামৃত্যুতে সায়  দিয়েছে সুপ্রিম কোর্ট। 

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক