৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে ভোট, ফলাফল কবে জানা যাবে?

উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেল। আগামী ৯ সেপ্টেম্বর এই পদে নির্বাচন, শুক্রবার (১ অগস্ট) বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেল। আগামী ৯ সেপ্টেম্বর এই পদে নির্বাচন, শুক্রবার (১ অগস্ট) বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জগদীপ ধনখড়ের উত্তরসূরীর নাম ওইদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে যে, আগামী ৭ অগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২১ অগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। আর মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগস্ট। তবে যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হতে চান, তাহলে কোনও নির্বাচনের দরকার পড়বে না। আর যদি একাধিক প্রার্থীর মনোনয়ন জমা পড়ে, সেক্ষেত্রে নির্বাচন হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন চলবে। প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতি পদ ছাড়ার ইস্তফা দেন জগদীপ ধনখড়। কিন্তু তাঁর ৫ বছরের মেয়াদ এখনও শেষ হয়নি। তাঁর আচমকাই পদত্যাগ রাজনৈতিক মহলে হৈচৈ ফেলে দিয়েছে।তাই তাঁর পদত্যাগ করার পর ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিল জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ৭৪ বছর বয়সী ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২২ জুলাই পদত্যাগ করেছেন। তিনি ২০২২ এর আগস্ট থেকে এই দায়িত্ব গ্রহণ করে আসছিলেন। তাই ২০২৭ সালের আগস্টে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। যদিও তার পদত্যাগ চিকিৎসা পরামর্শের জন্য বলে জানা গিয়েছে। তবুও এটি সরকারের অভ্যন্তরে সম্ভাব্য অন্তর্নিহিত উত্তেজনা সম্পর্কে রাজনৈতিক মহলে জল্পনা শুরু করেছে। গত ২১ জুলাই রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান জগদীপ ধনখড়। পর দিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। যেখানে ধনখড় ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিরোধীরা বলছেন, বেশ কিছুদিন ধরেই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে ধনখড়কে সরানোর চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছিল। সেই আবহেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করছেন বিরোধীরা। 

সূত্রের খবর, প্রাক্তন উপরাষ্ট্রপতি ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির বাসভবন খালি করার প্রস্তুতি নিয়েছেন। মূলত পদত্যাগের পরপরই তিনি তাঁর জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেছেন। বিরোধীরা অভিযোগ এনেছে যে সরকারের চাপের মুখে নতি স্বীকার করে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিরোধী দলের কিছু নেতা জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু সে সময়ও পাওয়া যায়নি। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং এনসিপির শরদ পাওয়ার দাবি করেছেন তাঁরা ধনখড়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু সময় পাননি। পদত্যাগের পর থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি কোনও রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা করছেন না। প্রোটোকল অনুসারে, ভারতের উপরাষ্ট্রপতি তাঁর পদ ত্যাগ করার পরেও নিয়ম অনুসারে অনেক সরকারি সুযোগ-সুবিধা পান। এই ক্ষেত্রে, জগদীপ ধনখড়ও প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে পেনশন, বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি রাষ্ট্রপতি পদত্যাগ করলেন ঠিকই, তারপরেও কিন্তু দু’জন সহকারী, দু’জন পিয়ন থাকবেন তাঁর সঙ্গে। উপরাষ্ট্রপতির পদ ছাড়ার পরেও ধনখড়ের যে সব দফতরের কাজ থাকবে সেগুলিতে সহায়তা করবেন এই কর্মীরা। এছাড়াও, তাঁর চিকিৎসা পরামর্শ, হাসপাতালে ভর্তি, ওষুধ, যে কোনও মেডিক্যাল টেস্ট, এমনকি প্রয়োজন পড়লে অস্ত্রোপচারও বিনামূল্যে হবে। এছাড়াও, অফিসের খরচের জন্য পৃথকভাবে ৬০ হাজার টাকা বেতন পাবেন তিনি। প্রাক্তন উপরাষ্ট্রপতির কর্মীদের বেতন সরকার প্রদান করবে। তাঁর সরকারি বাসভবনের বিদ্যুৎ ও জলের বিল সরকার দেবে। প্রাক্তন উপরাষ্ট্রপতি তাঁর জীবনসঙ্গী বা কোনও একজন আত্মীয়ের সঙ্গে দেশের যে কোনও স্থানে বিনামূল্যে বিমান বা রেল ভ্রমণের সুযোগ পাবেন। উল্লেখ্য, সংবিধানের অনুচ্ছেদ ৬৬ অনুসারে কেবল লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে একটি ইলেক্টোরাল কলেজ তৈরি করে নির্বাচন কমিশন। এরপর গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন সাংসদেরা। তবে নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তাঁকে পুরো পাঁচ বছর পদে থাকতে হবে। ধনখড়ের ছেড়ে দেওয়া দু’বছরের জন্য নয়। কারণ জগদীপ ধনখড়ের মেয়াদ শেষ হত ২০২৭ সালে, সুতরাং তখন যে বা যিনি পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন তাঁকে থাকতে হত ২০৩২ সাল পর্যন্ত, তার মেয়াদের নিরিখে। কিন্তু এ বার পরের উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পর। অর্থাৎ ২০৩০ সালে।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ