‘ইচ্ছার বিরুদ্ধে গর্ভধারণে বাধ্য করা যাবে না’, ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের নজিরবিহীন নির্দেশ দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধর্ষণের শিকার হয়ে কোনও নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে তাকে ইচ্ছার বিরুদ্ধে অবাঞ্ছিত গর্ভধারণে বাধ্য করা যাবে না, ঘোষণা করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। ১২ বছর ৫ মাস বয়সী এক নাবালিকার মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির (MTP) অনুমোদন দিয়েছে এই বেঞ্চ। যদিও তার বয়স এবং গর্ভধারণের সময় ২৮-২৯ সপ্তাহ বেশি হওয়ার কারণে এই গর্ভপাত প্রক্রিয়াটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল।

মেয়েটি তার কাকার কাছে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে। ৫ জুন এই মর্মে পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়। আদালত উল্লেখ করেছে যে, পুলিশের কাছে অভিযোগ আসতে দেরি হওয়ার কারণ সম্ভবত অভিযুক্ত ব্যক্তি পরিবারের ঘনিষ্ঠ সদস্য।

মেয়েটির বাবা-মা গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করেন আদালতে। এরপর শুনানির সময় হাইকোর্ট একটি মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দেয়। মেডিক্যাল বোর্ড থেকে জানানো হয় হিস্টেরটোমি পদ্ধতিতে গর্ভপাত সম্ভব হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। গর্ভপাত করাতে গেলে নাবালিকার নিজের এবং তার বাবা-মায়ের সম্মতি প্রয়োজন।

ঝুঁকি রয়েছে একথা জানার পরেও আদালতের পক্ষ থেকে বলা হয়, নাবালিকা এবং তার বাবা-মা উভয়ই গর্ভপাতে ইচ্ছুক। প্রয়োজনে তাঁরা ঝুঁকি নিয়েও সম্মতি প্রদানে রাজি।

বিরোধীপক্ষের আইনজীবী মেডিক্যাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে আবেদনের বিরোধিতা করে বলেন, বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে গর্ভপাতের অনুমতি দেওয়া যুক্তিসঙ্গত হবে না। মেয়েটির বয়স এবং ভ্রূণের গর্ভকালীন বয়স বিবেচনা করে দেখা যাচ্ছে এই পদ্ধতিতে জীবনহানিও হতে পারে।

বিরোধীপক্ষের আইনজীবীর আপত্তি প্রত্যাখ্যান করে আদালত নাবালিকার নিজের তার শরীর এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকারের উপর জোর দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে নিগৃহীতাকে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভধারণ করতে বাধ্য করা যায় না। এটি করলে তার মর্যাদা, শারীরিক অধিকার এবং মানসিক সুস্থতার অধিকার লঙ্ঘিত হবে।

আদালত আরও উল্লেখ করেছে যে অবাঞ্ছিত গর্ভাবস্থার ভার সম্পূর্ণরূপে মহিলার উপর থাকে। বিশেষ করে এই ক্ষেত্রে যখন হবু মা এখন ১২ বছরের নাবালিকা। কিন্তু সন্তানের ভার মায়ের ওপরেই ন্যাস্ত হবে। মেয়েটিরও তো তারও ভাল লাগা খারাপ লাগা রয়েছে, তাকে সম্মান করা কর্তব্য।

বম্বে হাই কোর্ট আকোলার সরকারি মেডিক্যাল কলেজের ডিনকে নির্দেশ দিয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব একজন পেডিয়াট্রিক সার্জন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সম্ভব হলে একজন শিশু অ্যানেস্থেসিওলজিস্টের সমন্বয়ে গঠিত একটি দল দ্বারা গর্ভপাত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে সমস্ত সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের