ভয়ঙ্কর কাণ্ড! ট্রাকে চেপে উত্তরপ্রদেশ থেকে বিহারে ভ্রমণ অজগরের, স্বল্পের জন্যে বাঁচলেন চালক

প্রায় ৯৮ কিলোমিটার পথ অতিক্রম করেছে সাপটি। ট্রাকের বনেট খুলতেই সাপ টির দর্শন মেলে। এমনকী ট্রাকের ইঞ্জিনে থাকা সাপটি র উপস্থিতি সম্পর্কে চালক নিজে অবগত ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ট্রাকের ইঞ্জিনে লুকিয়ে উত্তরপ্রদেশ থেকে বিহারে এল বিশাল অজগর। প্রায় ৯৮ কিলোমিটার পথ ট্রাকের ইঞ্জিনে চেপেই চলে এলো বিশাল অজগরটি। সাপের কাণ্ড দেখে রীতিমতো হতবাক শ্রমিকরা নিজে ই। এমন ঘটনা কল্পকথায় থাকতে পারে, কিন্তু বাস্তবে আছে বলে তো এতদিন কেউ জানতেন না! সবথেকে আশ্চর্যজনক বিষয় ট্রাকের ইঞ্জিনে যে এতবড় সাপটি ছিল, তা কেউ বুঝতেই পারেনি। চলুন এবার ভয়ানক ঘটনাটির বিষয়টি খোলাসা করা যাক! জানা অনুযায়ী, উত্তরপ্রদেশের কুশিনগর থেকে ট্রাকের ইঞ্জিনে আটকে বিপজ্জনকভাবে বিশালাকার অজগর সাপটি বিহারের নারকাটিয়াগঞ্জে পৌঁছেছে। প্রায় ৯৮ কিলোমিটার পথ অতিক্রম করেছে সাপটি। ট্রাকের বনেট খুলতেই সাপ টির দর্শন মেলে। এমনকী ট্রাকের ইঞ্জিনে থাকা সাপটি র উপস্থিতি সম্পর্কে চালক নিজে অবগত ছিলেন না।

ভাগ্যক্রমে, সাপটি কাউকে আক্রমণ করেনি এবং ট্রাকের চালকও নিরাপদ ছিলেন। আর স্বাভাবিক ভাবেই গন্তব্যে সাপটিকে দেখা মাত্রই সাপটির আকার দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সঙ্গে সঙ্গে অজগরটিকে দেখতে ভিড় উপচে পড়ে। মুলত এমন বন্য প্রাণীকে লোকালয়ে দেখা আশ্চর্যজনক বিষয়। তাই তাকে দেখে সবাই অবাক হয়ে যান। বনেটে সাপটি যেভাবে জড়িয়েছিল, তা দেখে লোকজন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। রিপোর্ট অনুযায়ী, কুশিনগর থেকে পাথর বোঝাই করা ট্রাকটি বিহারের নারকাটিয়াগঞ্জে একটি নির্মাণ সাইটের জন্যে আসছিল। আর সেই পাথর বোঝাই ট্রাকেই কোনভাবে ঢুকে পড়েছিল সাপটি। সেখানে রাস্তা নির্মাণের জন্যে পাথর আনা হচ্ছিল।

 

এরপর ট্রাকটি আসা মাত্রই শ্রমিকরা ট্রাকটির বনেক খুলতেই বিশাল অজগরটিকে দেখতে পান। এছাড়াও কুশিনগর থেকে মহুয়া যাওয়ার পথে ট্রাকটি থামলেও অজগরটি সেখানে উঠতে পারে বলে অনুমান করছেন স্থানীয় লোকজন। এই মূহুর্তে সাপটি সম্পর্কে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। এবং তারা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর ট্রাকের ইঞ্জিন থেকে সাপটিকে উদ্ধার করেছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সাপটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা