‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু সিনেমার শুটিং হয়েছে কাশ্মীরের বিভিন্ন স্থানে। সেই সব শুটিং স্পটের মধ্যে অন্যতম হল পহেলগাঁও। বিজয় দেবেরাকোন্ডা এবং সামান্থা অভিনীত তেলুগু ছবি কুশি’র শুটিংও পহেলগাঁওয়ে হয়েছিল। বিজয় সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্মরণ করেছিলেন দুই বছর আগের কথা। সেই সময় একটি ছবির শুটিংয়ে তিনি পহেলগাঁওয়ে নিজে জন্মদিন উদযাপন করেছিলেন। স্থানীয়রা শুটিং দলটির সবচেয়ে বেশি যত্ন নিয়েছিলেন।

বিজয় লিখেছেন, “আমি দুই বছর আগে পহেলগাঁওয়ে আমার জন্মদিন উদযাপন করেছিলাম একটি সিনেমার শুটিংয়ের সময়। হাসি মজার মধ্য দিয়ে আমার স্থানীয় কাশ্মীরি বন্ধুরা আমাদের সবচেয়ে বেশি যত্ন নিয়েছিল।” অভিনেতা আরও লিখেছেন, “গতকাল যা ঘটেছে একইসঙ্গে হৃদয়বিদারক এবং ক্ষোভজনক। নিজেকে একজন বাহিনী হিসেবে দাবি করে পর্যটকদের গুলি করা সবচেয়ে লজ্জাজনক কাজ। আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে রয়েছি। আমরা কাশ্মীরের পাশেও আছি। আশা করি এই কাপুরুষদের সমূলে উৎপাটিত করা হবে।  ভারত কখনওই সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।”

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অল্লু অর্জুনও। তিনি লিখেছেন, “পহেলগাঁও হামলায় আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ। এত সুন্দর জায়গা, অসংখ্য সহৃদয় মানুষ রয়েছে। নিহতদের সকলের পরিবার এবং প্রিয়জনের প্রতি সমবেদনা। তাঁদের আত্মার শান্তি কামনা করি। সত্যিই হৃদয় বিদারক ঘটনা।”

কমল হাসান লিখেছেন, “পহেলগাঁওয়ে জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাঁদের আপনজন হারালেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত ঐক্যবদ্ধ- শোকে, সংকল্প-আইন-শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের প্রতিশ্রুতিতে।”

মঙ্গলবার, পহেলগাঁওয়ে কয়েকজন সন্ত্রাসী বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায়। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। পর্যটক ছাড়াও ২ জন স্থানীয় বাসিন্দাও গুলিবিদ্ধ হয়েছেন। এই হামলা পুরো দেশকে হতবাক করেছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের