শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস নিয়ে বিজয়কে সতর্ক করলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক দশক আগেও পশ্চিমবঙ্গে বিজেপির উপস্থিতি ছিল প্রায় নগণ্য। মাত্র তিন বিধায়ক নিয়ে শুরু হওয়া সেই রাজনৈতিক পথচলাই আজ ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি, আর সেই সাফল্যের গল্প এবার বেঙ্গালুরুর মঞ্চ থেকেও শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর রাজনৈতিক মঞ্চে একদিকে যখন নতুন সমীকরণের সূচনা, অন্যদিকে কর্নাটক থেকে কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই-এ বিজয় নতুন মিত্র রাহুল গান্ধী-কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আর সেই আবহেই বেঙ্গালুরু-তে বিজেপি কর্মীদের সভা থেকে কংগ্রেসকে ‘পরজীবী দল’ বলে কটাক্ষ করলেন মোদী।

প্রধানমন্ত্রীর অভিযোগ, ক্ষমতার লোভে কংগ্রেস নিজেদের দীর্ঘদিনের সহযোগী ডিএমকে-কেও ছেড়ে দিতে পিছপা হয়নি। তাঁর কথায়, “কংগ্রেস এমন একটি দল, যারা সুযোগ পেলেই মিত্রদের পিঠে ছুরি মারে। গত তিন দশকে ডিএমকে বহুবার কংগ্রেসকে রাজনৈতিক সঙ্কট থেকে উদ্ধার করেছে, অথচ রাজনৈতিক হাওয়া বদলাতেই সেই দলকেই ছেড়ে দেওয়া হয়েছে।” শুধু তামিলনাড়ু নয়, কর্নাটকের কংগ্রেস সরকারকেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত তিন বছরে রাজ্যের মানুষের সমস্যা সমাধানের বদলে কংগ্রেস সরকার নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিয়েই বেশি ব্যস্ত থেকেছে। ইঙ্গিত ছিল মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার-এর মধ্যে চলা নেতৃত্বের টানাপোড়েনের দিকে।

আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মোদীর বক্তব্য, “কংগ্রেস এখনও ঠিক করতে পারেনি কে কতদিন মুখ্যমন্ত্রী থাকবে। নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তাই তাদের সরকারের সবচেয়ে বড় পরিচয়।” পাশাপাশি তিনি দাবি করেন, কংগ্রেসের রাজনীতিতে উন্নয়নের কোনও জায়গা নেই, আছে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ ও ক্ষমতা দখলের লড়াই।সভা থেকে বিজেপিকেও তুলে ধরেন স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলই প্রমাণ করছে, এনডিএ-র প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। তাঁর কথায়, “বেঙ্গালুরু থেকেই এখন গেরুয়া সূর্যের উদয় হচ্ছে।”

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের