রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। স্বাধীনতার পর প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে এলো হেমনগরের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকায় এক অভিনব দৃশ্য। জয়ের আনন্দ উদযাপন এবং দীর্ঘদিনের পুরনো মানত পূরণ করতে মস্তক মুণ্ডন করে দেবী কালীর চরণে বিশেষ পুজো দিলেন কালীতলার পারঘুমটি এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকরা।

ঘটনার কেন্দ্রবিন্দু কালীতলার ২৫০ নম্বর বুথ। জানা গিয়েছে, ২০১১ সালে রাজনৈতিক সংঘর্ষের জেরে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিজেপি কর্মী নিতাই পদ রায় ও তাঁর পুত্র দীনবন্ধু রায়। তৎকালীন শাসকদলের গুন্ডাবাহিনীর হাত থেকে বাঁচতে তিনি ও তাঁর পুত্র সুন্দরবনের নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়েছিলেন এবং দীর্ঘ সাত ঘণ্টা বাঘের ভয় উপেক্ষা করে জঙ্গলে লুকিয়ে ছিলেন।

নিতাইপদ রায় আবেগপ্রবণ হয়ে বলেন, ‘বিগত ১৫ বছর আমরা নির্মম অত্যাচারের শিকার হয়েছি। আয়লার চাল থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরের টাকা – সবই লুটে নিয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। আজ শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই শাসনের পতন ঘটলেই মস্তক মুণ্ডন করে মায়ের পুজো দেব। তাই আজ মায়ের কাছে মানত পূরণ করলাম।‘

২০২৪-এর লোকসভায় বসিরহাট থেকে লড়ে খালি হাতে ফিরতে হয়েছিল সন্দেশখালি আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে বাজিমাত করলেন তিনি। ১ লক্ষেরও বেশি ভোট পেয়ে এবার জয় নিশ্চিত করেছেন তিনি। সন্দেশখালির মা-বোনেদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে যে আন্দোলনের জন্ম দিয়েছিলেন রেখা, হিঙ্গলগঞ্জের জয় তাকেই সিলমোহর দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে