আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কোনও বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয়’,নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ভোটার তালিকা নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। সুপ্রিম কোর্টে সম্প্রতি উঠেছে অভিযোগ, যেখানে বলা হয়েছে এক ব্যক্তির নামে প্রায় ৩০ হাজারটি ফর্ম-৬ জমা পড়েছে। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, “এতগুলো ফর্ম এক জন ব্যক্তি জমা দিতে পারেন, এটা কিভাবে সম্ভব, আমরা ভাবতেই পারছি না।” প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, “এ ধরনের অভিযোগ প্রায়ই ওঠে, এটি নতুন কিছু নয়। নির্দিষ্ট করে আপত্তি জানানো যেতে পারে।”

এদিকে, মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ফর্ম-৬ জমা দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। “যদি কেউ আজ ১৮ বছর পূর্ণ করেন, তারও ভোটার তালিকায় নাম নেয়ার অধিকার আছে। কারও আইনি অধিকার থাকলে, তাকে কেউ আটকে রাখতে পারবে না,” বলেন কমিশনের আইনজীবী।

আরও পড়ুন: এখনও পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি, চাপে চলল বদলও

সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “যদি কেউ তালিকায় থাকলেও পরে বাদ পড়েন, তার ভোটাধিকার শূন্য হবে না। এই নির্বাচনে ভোট দিতে না পারলেও তা তার চিরস্থায়ী ভোটাধিকার কেড়ে নেবে না।” এবারের নির্বাচনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সময়সীমা নিয়েও জোর জল্পনা চলছে। প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া ৬ এপ্রিল শেষ হওয়ার কথা, আর দ্বিতীয় দফা ৯ এপ্রিল। তবে বিচারাধীন ভোটারের নথি যাচাই এখনও প্রায় ২০ শতাংশ বাকি থাকায় এই সময়সীমা বাড়ানো হতে পারে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৬০ লক্ষ বিচারাধীন আবেদনের মধ্যে প্রায় ৪৬ লক্ষ নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে বিশেষ পরিকাঠামো তৈরি হচ্ছে, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসবেন। প্রশাসনিক গাফিলতির কারণে হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ