রাখি পরিয়ে অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের বিশেষ আমন্ত্রণে ‘জলসা’য় গিয়ে সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে রাখি বাঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ‘বিগ বি’-র হাতে রাখি পরানোর পরেই ফের একবার বলিউডের শাহেনশাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে বুধবার বিকেলে মুম্বই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সোজা কনভয় নিয়ে পৌঁছে যান ‘জলসা’য়। তৃণমূল নেত্রীকে স্বাগত জানায় গোটা বচ্চন পরিবার। জয়া বচ্চনের পাশাপাশি অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনও। বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পরে ‘বিগ বি’-র হাতে রাখি পরিয়ে দেন তৃণমূল নেত্রী।

পরে ‘জলসা’ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘আমার সঙ্গে অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের অনেক দিনের সম্পর্ক। পুরনো দিনের অনেক কথা হল। কলকাতায় কর্মজীবন শুরু করেছিলেন অমিতজি। তাছাড়া জয়াজির ছবি, ধন্যি মেয়ে আমাদের অত্যন্ত প্রিয়। ছবির গান জনপ্রিয় আজও। অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে কথা হল। ওঁদের পরিবারকে ভালবাসি আমি।’ বলিউডের সুপারস্টারকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই দিয়ে দিতাম, তবে আমি অমিতাভজিকে ভারতরত্নই বলি।’  কলকাতার দুর্গাপুজো দেখার জন্য বচ্চন পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়ে মমতা বলেন, ‘দুর্গাপুজোয় কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছি। চলচ্চিত্র উৎসবেও আসতে বলেছি। অমিতাভজি থাকবেন, শাহরুখ থাকবে, সলমন থাকবে, অনিল কপূরও হ্যাঁ বলেছেন।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের