সর্বভারতীয় জয়েন্টে নজরকাড়া ফল বাংলার দেবদত্তা ও অর্চিষ্মানের

Share:

নিজস্ব প্রতিনিধি : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় টপার তালিকায় রয়েছে বাংলার ২ জন। পূর্ববর্ধমানের মেয়ে দেবদত্তা মাঝি। অর্চিষ্মানও পশ্চিমবঙ্গেরই পড়ুয়া। নিজের স্বপ্নে পথে আরো একধাপ এগিয়েছে তারা। বাংলার এই দুই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল। দেবদত্তা মাধ্যমিকেও প্রথম হয়েছিলেন। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষাতেও নিজের জায়গা ধরে রেখেছএ সে। এ বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন মোট ২১ জন। তারমধ্যে কারও আলাদা করে র‍্যাঙ্ক  ঘোষণা করা হয়নি।

বিই এবং বিটেক কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (মেন) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই বছর দুই সেশনে হয়েছে এই প্রবেশিকা পরীক্ষা। বাংলা-সহ মোট ১৩টি ভাষায় নেওয়া হয়েছে এই পরীক্ষা। এ বছর জেইই (মেন) পরীক্ষায় বসেছিলেন ১৪ লক্ষ ৭৫ হাজার ১০৩ জন। এ বছর ছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি।

এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় যাঁরা ১০০ স্কোর করেছেন, তাঁদের মধ্যে সাতজন হলেন রাজস্থানের পড়ুয়া। তেলাঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশেরও তিনজন করে শীর্ষ তালিকায় নিজেদের নাম তুলেছে। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং দিল্লি থেকে দু’জন করে পড়ুয়া ১০০ পার্সেন্টাইলের গণ্ডি ছুঁয়েছেন। আর সেই তালিকায় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের একজন করে প্রার্থী ১০০ স্কোর করতে পেরেছেন। জানা গিয়েছে, ২৪ জনের মধ্যে দু’জন ছাত্রী রয়েছেন বলে জানা গিয়েছে।

মাধ্যমিকে প্রথম হয়েই দেবদত্তা জানিয়েছিলেন, তিনি ইঞ্জিনিয়র হতে চান৷ জয়েন্টে ১০০ স্কোর করে সেই লক্ষ্য পূরণেই আরও এক ধাপ এগোলেন তিনি৷

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার