‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী ইঞ্জিনিয়ার। মৃত্যুর আগে যে সংস্থায় কাজ করতেন তার সিইও-কে ইমেল করে জানিয়ে গেলেন 'আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী ইঞ্জিনিয়ার। মৃত্যুর আগে যে সংস্থায় কাজ করতেন তার সিইও-কে ইমেল করে জানিয়ে গেলেন ‘আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।’ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। গত বুধবার সেখানকার এম৩এম মেরিনা আবাসিক সোসাইটির একটি ফ্ল্যাট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ফ্ল্যাটটি মাত্র কয়েক মাস আগে ভাড়া নিয়েছিলেন নিহত যুবক। মৃতদের নাম, মোহাম্মদ আসলাম (৩০) ও তাঁর স্ত্রী ফারহানা (৩০)। দুজনেই ইঞ্জিনিয়ার পেশায় ছিলেন। জানা গিয়েছে, ঘটনার দিন ফারহানার জন্মদিন ছিল। তাঁরা আদতে কেরলমের বাসিন্দা ছিলেন। তিন মাস আগে কাজের জন্যে বেঙ্গালুরু থেকে গুরুগ্রামে চলে এসেছিলেন। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ আসলাম? স্ত্রীকে কেন হত্যা করলেন?

পুলিশ সূত্রের খবর, আসলামকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও ফারহানার গলায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। আর তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। তাঁদের বাসভবন থেকে একটি চিরকুটও পাওয়া গিয়েছে। যেখানে লেখা ছিল, ‘আমরা এই পৃথিবী থেকে চলে যাচ্ছি।’ একই বার্তা যে সংস্থায় তাঁরা কাজ করতেন, সেই সংস্থার সিইও-কেও পাঠিয়েছিলেন। এদিকে ফারহানার কাপড়ে লেখা ছিল, ‘আই লাভ ইউ।’ আসলে বেশ কয়েকদিন ধরে দম্পতির কোনও খোঁজ না পাওয়ায় তাঁদের সহকর্মীরা আসলামের বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনিই ওই ফ্ল্যাটে গিয়ে আসলাম আর ফারহানাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি দড়ি, একটি ডায়েরি, এক জোড়া কাঁচি ও একটি পেনড্রাইভ জব্দ করেছে। দম্পতির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

তবে তদন্তকারীরা তাঁদের বাড়ি থেকে উদ্ধারকৃত জিনিসপত্রগুলি ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠিয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, ফারহানাকে খুন করার পর আসলাম আত্মহত্যাম করেছেন। এই বিষয়ে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১) ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের মতে, দম্পতির মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কোনদিন তাঁদের দাম্পত্য কলহের কথা প্রকাশ্যে আসেনি। তবে, আসলাম প্রায় দেড় বছর ধরে বিষণ্ণতাজনিত রোগের চিকিৎসা নিচ্ছিলেন। এই ঘটনার জন্যে অতিরিক্ত কাজের চাপকে দায়ি করেছে আসলামের পরিবার। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে। আসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), কালিকট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), ইন্দোরের প্রাক্তন ছাত্র ছিলেন। ফারহানাও একটি আইটি ফার্মে কর্মরত ছিলেন এবং বাড়ি থেকে কাজ করতেন।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ