কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

পুজোর আবহে উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে এমনই এক চমকপ্রদ খবর সামনে এলো। কার্শিয়াঙের ডাউহিল ফরেস্টে ক্যামেরাবন্দি হয়েছে এক বিরল প্রজাতির কালো রঙের হরিণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গা ছমছমে জঙ্গল, সেখানেই হঠাৎ উঁকি দিল এক অদ্ভুত প্রানী। কে সে, তার নাম কী? পাহাড়ের জঙ্গলে বিরল বন্যপ্রাণীদের দেখা মেলা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এবার প্রকৃতিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিল এক বিরল প্রজাতির কালো হরিণ। পুজোর আবহে উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে এমনই এক চমকপ্রদ খবর সামনে এলো। কার্শিয়াঙের ডাউহিল ফরেস্টে ক্যামেরাবন্দি হয়েছে এক বিরল প্রজাতির কালো রঙের হরিণ।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বনপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। এই বিষয়ে কার্শিয়াং বনবিভাগ জানিয়েছে, ডাউহিলের জঙ্গলে এই হরিণটির দেখা মিলেছে। তবে আশ্চর্যের বিষয় হল, হরিণের গায়ের বর্ণ সাধারণত হলুদ রঙের হয়। কিন্তু এই হরিণের গায়ের রঙ কালো। বনবিভাগের ফেসবুক পেজ খুললেই এই হরিণের দেখা পাওয়া যাবে। তবে এই হরিণের গায়ের রঙ কেন কালো? এই বিষয়ে বন দফতরের আধিকারিকদের দাবি, প্রায় ১০ লক্ষ হরিণের মধ্যে এমন একটি কালো হরিণের জন্ম হতে পারে। এটি মুন্টজ্যাক হরিণ, যা সাধারণভাবে বার্কিং ডিয়ার নামে পরিচিত। জিনগত বৈশিষ্ট্যের কারণে তাদের শরীরে কালো রঙের আধিক্য দেখা যায়।
চিতাবাঘের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্যকে বলা হয় মেলানিজম। একই ধরনের জিনগত বৈশিষ্ট্যের কারণে অন্য প্রাণীর গায়ের রঙও কালো হতে পারে। সাধারণত গুজরাl ও রাজস্থানের মতো অঞ্চলে এই হরিণেরে দেখা মেলে। কিন্তু এবার বাংলারে জঙ্গলে সেই হরিণকে দেখতে পাওয়া, স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে বনপ্রেমীদের মনে। এর আগে বন দফতরের গবেষণায় কালো হরিণের অস্তিত্বের কথা উঠলেও, রাজ্যে প্রকাশ্যে এমন হরিণের দেখা মেলা বিরল ঘটনা বলেই বন দফতরের দাবি।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ভারত থেকে বিমান পরিষেবা স্থগিত

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ