জগন্নাথ মন্দির মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন অওরঙ্গজেব কে রক্ষা করলেন?  

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পুরুষোত্তম ধামের ঐতিহাসিক শ্রীজগন্নাথ মন্দিরকে ঘিরে এক চমকপ্রদ চতুর ঘটনার সাক্ষী ছিল সতেরো শতকের ভারত। জানা যায়, ভারতের তৎকালীন মুঘল সম্রাট অওরঙ্গজেবের একমাত্র উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান শ্রীজগন্নাথ মন্দির ধ্বংস করা এবং তিনটি দারু বিগ্রহকে নিজের হাতে পাওয়া। কিন্তু রাজা দিব্যসিংহদেবের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ফলে অওরঙ্গজেবের সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। জানা যায়, এক অসাধারণ কৌশলে দিব্যসিংহদেব আলমগীরকে বোকা বানিয়েছিলেন, যে কাহিনী আজও শুনলে অবাক হতে হয়।

একবার অওরঙ্গজেব নবাব ইক্রাম খাঁ-কে কটকের সুবেদার হিসেবে পাঠিয়েছিলেন। তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন— যেভাবেই হোক শ্রীজগন্নাথ মন্দির ধ্বংস করতে হবে এবং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারুমূর্তি বেঁধে এনে তাঁর কাছে পাঠাতে হবে। উদ্দেশ্য ছিল, এই মহা দেবতার  অপমান, হিন্দু ধর্মকে অপদস্ত করা এবং হিন্দু তীর্থস্থানগুলির মনোবল ভেঙে দেওয়া।

এমন সময় শ্রীজগন্নাথ মন্দিরের তৎকালীন রাজা দিব্যসিংহদেব বিষয়টি জানতে পেরে উপলব্ধি করলেন, সরাসরি সংঘর্ষ করলে মন্দির ও বিগ্রহ — উভয়ই ধ্বংসের মুখে পড়বে। তাই তিনি বেছে নিয়েছিলেন বুদ্ধির রাস্তা। নিজে উদ্যোগ নিয়ে দেখা করলেন ইক্রাম খাঁ-র সঙ্গে। বললেন, ‘‘নবাবসাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। মন্দির ধ্বংস ও দেবমূর্তি সম্রাটের কাছে পাঠানোর দায়িত্ব আমিই নিজেই নিচ্ছি। নিজ হাতে সব কাজ করব।’’

ইক্রাম খাঁ দিব্যি দিব্যসিংহদেবের কথা বিশ্বাস করলেন। তিনি বুঝতেই পারলেন না যে, দিব্যসিংহদেব এক ভিন্ন কৌশল আঁটছেন! তিনি গোপনে জগন্নাথ,বলভদ্র ও সুভদ্রার তিনটি সদৃশ চন্দনকাঠের মূর্তি নির্মাণ করালেন। তারপর সযত্নে সেই মূর্তিগুলি পাঠিয়ে দিলেন অওরঙ্গজেবের দরবারে। ইতোমধ্যে আসল বিগ্রহগুলি গোপনে কোকোলাগড়ে স্থানান্তরিত করা হয়। আবার কোনও মতে দাবি করা হয়, মূর্তিগুলি মা বিমলা মন্দিরের পিছনে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল, যেখানে মহাপ্রভুর নিত্য পূজার্চনা চলতে থাকে।

এদিকে, মন্দিরের প্রধান সিংহদরজার কিছু অংশ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন দিব্যসিংহদেব। যাতে মুঘল দূতেরা এসে দেখতে পায় যে মন্দির ভাঙার কাজ চলছে। ঘটনাও তাই ঘটল। অওরঙ্গজেবের দুই দূত পুরী এসে দেখে গেলেন মন্দির। তাদের নজরে পড়ল যে মন্দিরের কিছুটা অংশ ভাঙ্গা হয়েছে। এরপর ভোগমণ্ডপের শিখরের সুদর্শনচক্রটি তারা প্রমাণ স্বরূপ ভেঙে নিয়ে যান সম্রাটের কাছে। এমনকি ইক্রম খাঁ-র ভাই জগন্নাথদেবের রত্নসিংহাসনের উপর উঠে রত্নসিংহাসন পদদলিত করেন।

অন্যদিকে, আসল বিগ্রহ দিব্যসিংহদেবের নির্দেশে গোপনে পূজিত হতে থাকে বিমলা মন্দিরের গোপন সুড়ঙ্গপথে। সেবায় নিযুক্ত পুরোহিতরা সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করতেন। মন্দির ধ্বংসের ভান করেও দিব্যসিংহদেব মহাপ্রভুর আশীর্বাদে ধর্ম, দেবতা ও জনবিশ্বাস রক্ষা করলেন।

লোকমুখে শোনা যায়, অওরঙ্গজেব তখন বিজাপুরে ছিলেন। তিনি চন্দনকাঠের বিগ্রহগুলি পেয়ে খুশি হয়ে মসজিদের সিঁড়ির ধারে ফেলে রাখতে আদেশ দিয়েছিলেন, যাতে মুসলিমরা আসা-যাওয়ার পথে তা পায়ে লাগে। তাঁর কল্পনাতেও ছিল না, যে প্রকৃত মূর্তিগুলি তখনও পুরীতে গোপনে পূজিত হচ্ছে!

এই ঘটনা প্রমাণ করে, কেবল শক্তি বা ক্ষমতা নয়, বুদ্ধি, ধৈর্য ও দূরদর্শিতা দিয়ে কীভাবে প্রতিপক্ষকে হার মানানো যায়। দিব্যসিংহদেবের এই অভূতপূর্ব কৌশল আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। তিনি শুধুমাত্র মন্দির রক্ষা করেননি, বরং কোটি কোটি মানুষের ধর্মবিশ্বাস ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন চিরকালীন ঐতিহ্যের মত রক্ষা করেছিলেন। জয় জগন্নাথ।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর