সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দুঃসময়! ডেভেলপারদের কাজ সহজ করতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) উদ্ভাবন ঘটিয়ে গোটা দুনিয়ায় হইচচই ফেলে দিয়েছিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এবার ডেভেলপিংয়ের ক্ষেত্রে সংস্থাটি সবচেয়ে শক্তিশালী এআই কোডিং এজেন্ট ‘কোডেক্স’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত শুক্রবার (১৬ মে) সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়েছে। এই শক্তিশালী কোডিং অ্যাসিস্ট্যান্ট এখন ChatGPT Pro, Enterprise, এবং Team গ্রাহকদের জন্য পাওয়া যাবে। এই এজেন্ট কোডেক্স-১ নামে মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এটি সংস্থার ‘ও৩’ এআই মডেলের একটি সংস্করণ, যা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ‘ও৩’-এর তুলনায় কোডেক্স-১ ‘নির্ভুল’ কোড তৈরি করে, নির্দেশাবলির প্রতি আরও নিখুঁত সাড়া দেয় এবং যতক্ষণ না সঠিক ফলাফল পাওয়া যায় ততক্ষণ  তৈরি কোডগুলোর পরীক্ষা চালিয়ে যেতে থাকে । বলা যেতে পারে  এআইয়ের উত্থানের পর কোডিং এখন এই প্রযুক্তির অন্যতম প্রধান ব্যবহারের ক্ষেত্র হয়ে উঠেছে।

ওপেনএআই অনুযায়ী, কোডেক্স এজেন্ট একটি ভার্চুয়াল কম্পিউটারে ক্লাউডে চলে। গিটহাবের সঙ্গে সংযুক্ত হয়ে কোডেক্সের পরিবেশ কোডের স্টোরেজ প্রি-লোড করা যেতে পারে। ওপেনএআই জানিয়েছে যে, কোডেক্স সাধারণ বৈশিষ্ট্য তৈরি করা, বাগ বা ত্রুটি ঠিক করা, কোডবেস সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া এবং পরীক্ষা চালানোর মতো কাজ সম্পাদন করতে পারে। প্রতিটি কাজের জন্য ১ থেকে ৩০ মিনিট সময় নেয়। কোডেক্সের উদ্বোধনের আগে ওপেনএআইয়ের এজেন্ট (রিসার্চ লিড) জস টোবিন জানিয়েছেন, সংস্থা ভবিষ্যতে তাদের এআই কোডিং এজেন্টগুলোকে ‘ভার্চুয়াল টিমমেট’ হিসেবে কাজ করার লক্ষ্য রাখছে। যেসব কাজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করতে ঘণ্টা বা দিন লেগে যেত, সেই কাজগুলো কোডেক্স একাই অল্প সময়ে শেষ করতে পারবে।‘ওপেনএআই’ জানায়, কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরর কাজ একসঙ্গে করতে পারে এবং এই কাজের সময় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার ও ব্রাউজারে অন্য কাজ করতে পারবেন।

চ্যাটজিপিটির সিইও সাম অল্টম্যান নতুন প্রযুক্তি হাজির করার কথা জানিয়ে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘আজ আমরা কোডেক্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।এটি একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এজেন্ট যা ক্লাউডে চলে এবং আপনার জন্য কাজ করে, যেমন বাগ ঠিক করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য লেখা। আপনি সমান্তরালভাবে অনেক কাজ চালাতে পারেন।’

Codex কীভাবে ব্যবহার করবেন?

  1. ChatGPT-র সাইডবার-এ যান
  2. একটি কোডিং টাস্কের প্রম্পট লিখুন
  3. ‘Code’ ক্লিক করুন
  4. Codex কাজ চলাকালীন ইন্টারনেট ব্যবহার করতে পারে না — অর্থাৎ শুধুমাত্র GitHub থেকে দেওয়া কোডের ওপর ভিত্তি করে কাজ করে
  5. কাজ শেষ হলে, সমস্ত কার্যকলাপের রেফারেন্স সহ প্রমাণ দেয়
  6. যদি কোনও সমস্যা হয় বা test failure হয়, Codex স্পষ্টভাবে তা জানায়

Software Engineer-দের ভবিষ্যৎ কী?

গত কয়েক মাসে AI কোডিং টুলের জনপ্রিয়তা তুঙ্গে। গুগল (Google) ও মাইক্রোসফটের (Microsoft) মুখ্য নির্বাহী আধিকারিকরা (CEO) জানিয়েছেন, বর্তমানে তাদের সংস্থার প্রায় ৩০ শতাংশ কোডিং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) লিখছে!কোডেক্স (Codex) এই পরিবর্তনকে আরও গতি দিতে পারে। একজন ইউজার মজার ছলে বলেছেন, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের উচিত ভয় পাওয়া এবং আগের মতো দক্ষতা বাড়ানোর জন্য দৌড়ানো উচিত।”

কোডেক্স (Codex) নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করেছে যেখানে কোড লেখা আর শুধুমাত্র মানুষের কাজ থাকবে না। তবে, এই AI টুলগুলো মানুষের বিকল্প নয়, বরং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখা উচিত- সে গুলিকে ব্যাবহার করে Software Development আরও দ্রুত, নির্ভুল ও সহজ হয়ে উঠবে।তবে, যারা এখনও কোডিং শিখছেন বা কাজ করছেন, তাদের জন্য বার্তা একটাই-খুব দ্রুত দক্ষতা ও উদ্ভাবন শক্তির পরিচয় দিতে হবে।

 

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির