মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

দাদাকে নিথর হাতে রাখি পরালেন বোন। হ্যাঁ, আজ রাখি উৎসবের দিনে এই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার যাদবপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৭ অগস্ট), দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। যদিও এ বছর রাখি উৎসব দু’দিন পড়েছে। বেশিরভাগ মানুষ আগামিকাল রাখি উৎসব পালন করবেন। ভাইয়ের হাতে রাখি বাঁধার জন্যে এ দিনটির অপেক্ষায় থাকেন বোনেরা। এমন একটি পবিত্র দিনেই মর্মান্তিক দুর্ঘটনা। দাদার হাতে রাখি বাঁধার জন্যে অপেক্ষায় ছিলেন বোন, সেই দাদা আর ফিরলেন না। দাদাকে নিথর হাতে রাখি পরালেন বোন। হ্যাঁ, আজ রাখি উৎসবের দিনে এই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার যাদবপুর।

বৃহস্পতিবার সকালে সোনারপুর থানার চৌহাটি সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি গাড়ি। যে গড়িতে পাঁচজন ছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকে যাদবপুর ফেরার পথে ওই পথ দুর্ঘটনার সম্মুখীন হন যুবকের দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। যাঁদের নাম, সাগ্নিক সেন ও শৌনক ভট্টাচার্য। দু’জনেরই বাড়ি যাদবপুর এলাকায়।

গুরুতর আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বারুইপুর থেকে ফেরার সময় গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের  সামনে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত যুবক দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। আর ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ নিয়ে যাওয়ার সময়েই এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকলেন ঘটনাস্থলে উপস্থিত সকলে। দাদা সাগ্নিকের হাতে রাখি পরানোর জন্যে অপেক্ষায় ছিলেন বোন। কিন্তু জীবিত অবস্থায় ফিরলেন না দাদা। শেষবারের মতো দাদার নিথর হাতেই রাখি বাঁধলেন বোন। আর তা করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। এই করুণ দৃশ্য দেখে রীতিমতো থমকে যান ঘটনাস্থলে উপস্থিত সকলে। এরপর দুই যুবকের দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। 

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও