এনসিপির প্রতীক কার হাতে? সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতীক কার কাছে থাকবে, তা নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে তাঁর ভাইপো অজিত পাওয়ারের বিরোধ চরমে উঠেছে। নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে দলের প্রতীক ব্যবহার করতে দিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন এনসিপি সু্প্রিমো শরদ পাওয়ার। সোমবার শরদ পাওয়ারের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।

সোমবার বিচারপতি কৃষ্ণ কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে অজিত পাওয়ার গোষ্ঠীর তরফে এই মামলায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট ফাইল করা হয়েছে। অর্থাৎ অজিত পাওয়ার গোষ্ঠীর বক্তব্য না শোনা পর্যন্ত এই মামলায় চূড়ান্ত রায় দিতে পারবে না শীর্ষ আদালত। উল্লেখযোগ্য বিষয়, এনসিপির ঘড়ি চিহ্নটি অজিত পাওয়ার গোষ্ঠীকে দেওয়া হলেও শরদ পাওয়ারকে কোনও প্রতীক দেয়নি নির্বাচন কমিশন। এই পরিস্থিতি শীর্ষ আদালত কী রায় দেয়, এখন সেটাই দেখার।

গত ৬ ফেব্রুয়ারি অজিত পাওয়ারের গোষ্ঠীকে এনসিপির দলের প্রতীক ঘড়ি চিহ্ন দেয় নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। গত শুক্রবার পাওয়ারের আইনজীবী অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন। আইনজীবী অভিষেক মনু সিংভির বক্তব্য ছিল, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, সেইকারণে শীর্ষ আদালত যেন এই বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানি করে। সেই মতোই সোমবার শীর্ষ আদালতে শুনানির দিন ধার্য করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার ও আট জন বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিল। এরপর চলতি বছর ফেব্রুয়ারি মাসে অজিত শাওয়ার গোষ্ঠীকে আসল এনসিপি বলে স্বীকৃতি দেন বিধানসভার স্পিকার।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু