সিদ্দারামাইয়ার শপথগ্রহণে আমন্ত্রণ পেলেন না কেজরিওয়াল, বিজয়ন

শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিবারা স্টেডিয়ামেই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।  

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাত পোহালেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সিদ্দারামাইয়া। আর ওই শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি বিরোধী দলের নেতারা আমন্ত্রণ পেলেও ব্রাত্য থেকে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বসপা নেত্রী মায়াবতী। তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির নামও।

পাঁচ বছর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছিল। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়রথকে রোখা যায়নি। এবারেও সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণে ফের একবার বিরোধী ঐক্যের ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতৃত্বের। কিন্তু তা করতে গিয়ে খুব সন্তর্পণে এগোচ্ছে শতাব্দী প্রাচীন দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার সুর চড়ানো দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়নি। সমমনোভাবাপন্ন এবং জোটে রয়েছে এমন দলের নেতা-নেত্রীদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।

তালিকায় রয়েছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম। তাছাড়া জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, দক্ষিণের সুপারস্টার কমল হাসানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের তিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অশোক গহলৌত ও সুখবিন্দর সিং সুখু। শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিবারা স্টেডিয়ামেই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।  

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে