রান্নার গ্যাস ভরেনি স্বামী! পাঁচ মাসের সন্তানকে নিয়ে বাড়ি ছাড়া মহিলা, এখনও মেলেনি খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতেরও দেখা দিয়েছে জ্বালানির সঙ্কট। বহু পরিবার গ্যাসে  ছেড়ে ফের ফিরে গিয়েছেন কাঠ অথবা  কয়লার উনানে রান্না করতে। সময়ে মিলছে না রান্নার গ্যাস। চারিদিকে দেখা গিয়েছে এলপিজির জন্য হাহাকার। এমনকি বন্ধ হয়েছে একাধিক রেস্তোঁরা। এই আবহেই  উত্তর প্রদেশের বারাবাঁকিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। এক ব্যক্তির  স্ত্রী বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় তাঁর স্বামীকে বলেছিলেন নতুন করে সিলিন্ডার ভরে আনতে। এটাও জানিয়ে দেন তিনি উনানে রান্না করতে পারবেন না।  স্বামী রাজি না হওয়ায় স্ত্রী তাঁদের পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মহিলার স্বামী গত তিন দিন ধরে তাঁর খোঁজ করছেন, কিন্তু তাঁকে খুঁজে পাননি।

জানা গিয়েছে মহিলার স্বামী গ্যাস  ভরতে  করতে অস্বীকার করায়  স্ত্রী কিছু জামাকাপড় ও ১,০০০ টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান। মহিলার  স্বামী  বলেছেন,  “আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, দয়া করে বাড়ি ফিরে এসো।” এই  ঘটনাটি ঘটেছে ঘুংঘাটার থানা এলাকার বৌধনী মাজরা খাতাউলি গ্রামে ঘটেছে। অনিল কুমার দুই বছর আগে সুমন দেবীকে (২৯) বিয়ে করেন। তাদের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামী একটি বিদ্যুৎ কম্পানিতে কাজ করেন।  জানা গিয়েছে, গত সোমবার সকালে অনিল রাত ৮টায়  নাইট  ডিউটি সেরে বাড়ি  ফেরেন।  খাবার চাইলে  তিনি দেখেন রান্না করা হয়নি।  স্ত্রীর কাছে জানতে চান কেন সে রান্না করছে না। স্ত্রী উত্তরে জানায়  তিনি আর উনানে  রান্না  করবেন না। গ্যাস সিলিন্ডারটা  ভরে আনার কথা জানান।  

অনিল নামের ওই ব্যক্তি জানান যে, তাঁর স্ত্রী গ্যাস সিলিন্ডারটি রিফিল করতে বলেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। তর্কের পর অনিল ঘুমাতে নিজের ঘরে চলে যান। এদিকে, সুমন দেবী তাঁর জামাকাপড়, নগদ ১,০০০ টাকা এবং তাঁদের পাঁচ মাস বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেল ৪টার দিকে অনিল ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রী ও সন্তান নেই। খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে, স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নিখোঁজ ব্যক্তির মামলা নথিভুক্ত করেছে। অনিল কুমার আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি যা ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে  দাও এবং  বাড়িতে ফিরে এসো।” মহিলার  স্বামী জানান যে, গত তিন দিন ধরে তিনি ও তাঁর পরিবার মোহাম্মদপুর খালার টেধাওয়ান, আসগিনগর, উসমানপুরভে এবং সীতাপুরের বানেহরা সহ আত্মীয়দের বাড়িতে তাঁর খোঁজ করেছেন, কিন্তু কোনো খবর পাননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেচু যাদব জানান যে, আবেদনের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক