নবরাত্রিতে কঠোরভাবে নিষিদ্ধ মাংসের দোকান খোলা, ঘোষণা মেয়রের

মেয়রের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে  জোর বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত রবিবার অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু হয়েছে নবরাত্রির উৎসব। ইতিমধ্যেই রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো একাধিক রাজ্যে ধুমধাম করে টানা ৯ দিন ধরে পালিত হচ্ছে এই নবরাত্রির উৎসব। আর এই নবরাত্রি উপলক্ষেই এবার বড়সড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্য। সোমবার রাতেই তিনি ঘোষণা করেন, নবরাত্রির এই ৯ দিনে দক্ষিণ দিল্লির কোনও এলাকাতেই খোলা যাবে না কোনও মাংসের দোকান। বন্ধ রাখা হবে সমস্ত কসাইখানাও। এই ঘোষণার ঠিক পরের দিনই সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে মেয়র মুকেশ সূর্য জানালেন, যেনতেন প্রকারেণ মাংসের দোকানের ওপর নেওয়া এই নিষেধাজ্ঞা বলবত করা হবে। আগামী সোমবার পর্যন্ত কোনওভাবেই খোলা যাবে না কোনও মাংসের দোকান।

মেয়র মুকেশ সূর্য এই প্রসঙ্গে জানিয়েছেন, দক্ষিণ দিল্লির অধিকাংশ জায়গাতেই নবরাত্রি অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয়। এই ৯ দিন টানা উপবাস রাখে অনেকে। নবরাত্রির এই পুণ্যতিথিতে মাংসের দোকানগুলি খোলা থাকলে অনেকের অসুবিধা হতে পারে। তাই দক্ষিণ দিল্লির মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই এই ৯ দিন মাংসের দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে এই কদিন বন্ধ থাকছে দক্ষিণ দিল্লির সমস্ত কসাইখানা। 

মেয়রের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে  জোর বিতর্ক। এতদিন একটানা দোকান বন্ধ থাকার ফলে বহু মানুষের আর্থিক ক্ষতি হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। কিন্তু এই সমস্ত আপত্তিতে কর্ণপাত না করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রকাশ সূর্য। এই সিদ্ধান্ত নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠলে তিনি সাফ জানান, নবরাত্রির কটা দিনের জন্যই কেবলমাত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সময়ের জন্য সবকিছু স্বাভাবিকই রাখা হচ্ছে। ফলে এই কদিন ছাড়া আর কারোর কোনও সমস্যা হওয়ার কথা নয়। 

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু