পাখির চোখ ৫ রাজ্যের ভোট, আজ হায়দরাবাদে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি বছরের শেষের দিকে রাজস্থান, তেলেঙ্গানা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হওয়ার কথা। আর ওই বিধানসভা ভোটে দলের রণকৌশল, প্রচার নীতি-সহ একাধিক বিষয় চূড়ান্ত করতে আজ শনিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। নতুন করে গঠন হওয়ার পর এই প্রথমবারের মতো বৈঠকে বসছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ সমিতি। আর ওই বৈঠক ঘিরে রীতিমতো সাজোসাজো রব হায়দরাবাদজুড়ে।

বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও স্থায়ী ও বিশেষ আমন্ত্রিত সদস্যরাও যোগ দেবেন। বৈঠকে অংশ নিতে  ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতারা হায়দরাবাদে পৌঁছতে শুরু করেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি হাজির থাকছেন সোনিয়া গান্ধি-রাহুল গান্ধিরা। বৈঠক চলবে দু’দিন ধরে। রবিবার বৈঠক শেষে প্রকাশ্য সমাবেশ করার কথাও রয়েছে। সূত্রের খবর, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণনীতির পাশাপাশি ‘ভারত জোড়ো’ যাত্রার দ্বিতীয় পর্যায় নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

কংগ্রেস নেতৃত্ব আশাবাদী পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বাদে বাকি চার রাজ্যেই দল সরকার গঠন করবে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে একলা চলোর পথে হাঁটা হবে নাকি ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলিকে কিছু আসন ছেড়ে জোট বেঁধে লড়াই করা হবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। যদিও পাঁচ রাজ্যের কংগ্রেস নেতৃত্বই একলা লড়াইয়ের পক্ষে সওয়াল করছেন। আগামী লোকসভা ভোটের আগে রাজস্থান, মধ্যপ্রদেশের ভোটকে সেমিফাইনাল হিসেবেই দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কর্নাটকে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ের পরে আচমকাই নতুন করে উজ্জীবিত হয়ে পড়েছেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়