অবিলম্বে ফেরত নেওয়া হোক কঙ্গনার পদ্মশ্রী, রাষ্ট্রপতিকে আর্জি মহিলা কমিশনের

পাশাপাশি মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদ্মশ্রী পাওয়ার পরেই দেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও চর্চায় ফিরেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের স্বাধীনতা প্রসঙ্গে বলিউড ‘কুইন’-এর দাবি, ‘ভারত আসলে স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।’ পাশাপাশি ১৯৪৭-এর স্বাধীনতাকে তিনি ‘ভিক্ষার স্বাধীনতা’ বলেও মন্তব্য করেছেন। এরপরেই সমগ্র দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। ইতিমধ্যেই কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার দাবি তুলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে দেশের একাধিক রাজ্যে। এবার সেই একই পথে হেঁটে সরাসরি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন দিল্লির মহিলা কমিশন। তাঁদের দাবি, ‘দেশের স্বাধীনতা নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করেন যে অভিনেত্রী তাঁর পদ্মশ্রী অবিলম্বে ফেরত নেওয়া হোক।’

পাশাপাশি মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে। এই কমিশনের পক্ষ থেকে স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতিকে চিঠিতে লিখেছেন, ‘অভিনেত্রীর মন্তব্য থেকেই বোঝা যায় তিনি মহাত্মা গান্ধি, ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের কতটা ঘৃণা করেন। বলিউড অভিনেত্রীর এই মন্তব্যে লক্ষ লক্ষ দেশবাসীর মনে আঘাত লেগেছে। রাষ্ট্রপতির এই বিষয়গুলোর ওপর অবিলম্বে আলোকপাত করা উচিত এবং কঙ্গনার কাছ থেকে পদ্মশ্রী ফেরত নেওয়া উচিত।’

উল্লেখ্য, দিন কয়েক আগে এই রাষ্ট্রপতির হাত থেকেই পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন কঙ্গনা রানাওয়াত। পুরস্কার গ্রহণের পরেই দেশের স্বাধীনতা নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় বলিউড ‘কুইন’কে। তিনি বলেন, ‘আমি ১৮৫৭-এর যুদ্ধের কথা জানি, কিন্তু ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল তা আমার জানা নেই। কেউ বলে দিতে পারলে আমি আমার পদ্মশ্রী ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নেব। দয়া করে আমাকে সাহায্য করুন।’ পাশাপাশি কঙ্গনা আরও একাধিক প্রশ্ন তুলেছেন। অভিনেত্রীর প্রশ্ন, ‘কেন ভগৎ সিংকে মরতে দেওয়া হল? কেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোনওদিন গান্ধীজির সমর্থন পেলেন না? কেন দেশ বিভাজনের সীমারেখার খসড়া একজন শ্বেতাঙ্গকে দিয়ে আঁকানো হল?’ পাশাপাশি অভিনেত্রীর দাবি, ‘২০১৪ সালের স্বাধীনতার ব্যাপারে আমি নির্দিষ্ট করে বলছি কারণ ওই বছরেই একটি মৃত সভ্যতা জীবন্ত হয়ে ডানা মেলতে শুরু করে। সে এখন ডানা মেলে উড়ছে, গর্জন করছে। এই দেশে আর কোনও মানুষকে ইংরাজি না জানার কারণে ছোট করা হয় না। ২০১৪-এর পর থেকে কোনও ভারতবাসী দেশের তৈরি পণ্য ব্যবহারে আর লজ্জাবোধ করেন না। সাক্ষাৎকারে আমি এই সমস্ত কথাও বলেছিলাম কিন্তু সেগুলোর উপর কেউ আলোকপাত করেননি। আসলে অপরাধীদের মন অপরাধকেই খুঁজে বেড়ায়।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6