হিন্দু ছাড়া পৃথিবী থাকবে না: দম্ভের হুঙ্কার আরএসএস প্রধান মোহন ভাগবতের

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুত্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, হিন্দু সমাজ হল বিশ্বকে টিকিয়ে রাখার মূল কেন্দ্রবিন্দু। দৃঢ় কণ্ঠে মোহন ভাগবত বলেছেন, “হিন্দু ছাড়া পৃথিবীর অস্তিত্বই শেষ হয়ে যাবে।” মণিপুর সফরের সময় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভাগবত জোর দিয়ে বলেছেন যে, “হিন্দু সমাজ অমর। তিনি এও বলেছেন যে ভারত গ্রিস, মিশর এবং রোমের মতো সাম্রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। মোহন ভাগবতের কথায়,  “পৃথিবীর প্রতিটি জাতি সব ধরণের পরিস্থিতি দেখেছে। গ্রিস, মিশর এবং রোমান সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমাদের সভ্যতায় এমন কিছু রয়েছে যে কারণে আমরা এখনও এখানে রয়েছি।”

এই প্রথম মণিপুর সফরে এসেছেন আরএসএস প্রধান। তিনি হিন্দু ধর্মকে সমগ্র বিশ্বের রক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। মোহন ভাগবত বলেছেন, “ভারত এক অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার কারণে হিন্দু সম্প্রদায় সর্বদা সেখানে থাকবে। হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত হলে পৃথিবীও শেষ হয়ে যাবে।” হিন্দুত্ববাদ নিয়ে এই প্রথম নয়, এর আগেও মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান। এর আগে ভাগবত জোর দিয়ে বলেছেন, ভারতে কেউই অ-হিন্দু ছিল না। কারণ মুসলিম এবং খ্রিস্টান একই পূর্বপুরুষের বংশধর।

মণিপুরে গিয়ে মোহন ভাগবত এমন একসময় এই মন্তব্য করেছেন যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির উপর আকাশচুম্বী শুল্ক (৫০%) আরোপ করার পর সরকার তার ‘স্বদেশী’ প্রচেষ্টা পুনর্নবীকরণ করেছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “ব্রিটিশ সাম্রাজ্যের উপর কখনও সূর্য অস্ত যেত না। কিন্তু ভারতে, তাদের সূর্য আগেই অস্ত যেতে শুরু করেছিল। আমরা ৯০ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। আমরা কখনও আমাদের কণ্ঠস্বরকে দমন করতে দিইনি। কখনও হয়তো স্বর দুর্বল হয়ে পড়েছিল, কখনও বা শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু স্তব্ধ হতে দেওয়া হয়নি।”

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ