বিজেপি বিধায়কের বিরুদ্ধে নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগ হিমাচলের মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়কের বিরুদ্ধে মহিলাকে হয়রানি করার অভিযোগ। শুধু হয়রানি নয় নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যদের কি দেওয়ার অভিযোগ উঠেছে হিমাচল প্রদেশের বিজেপি বিধায়ক হংসরাজের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক এবং অভিযোগকে “সাম্প্রদায়িক উত্তেজনা” তৈরির প্রচেষ্টা বলে পাল্টা দাবি করেছেন।

মহিলার অভিযোগের একটি  ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে। গত বছর এই মহিলা বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। মহিলা অভিযোগ করেছিলেন যে  বিজেপি বিধায়ক তাকে অশ্লীল বার্তা পাঠিয়েছেন এবং নগ্ন ছবি দেওয়ার দাবি  করেন। ভিডিওতে, মহিলা অভিযোগ করেছেন যে কিছু লোক তাকে এই বলে মানহানি করার চেষ্টা করেছে যে তিনি চাম্বার চুরার বিধায়ক হংসরাজের বিরুদ্ধে অভিযোগ করার জন্য টাকা নিয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে তাঁকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল।

মহিলার আরও অভিযোগ, হংসরাজ নয় তাঁর স্ত্রী হুমকি দিচ্ছেম। বলেছেন তিনি মন্ত্রী হলে “প্রতিশোধ নেবেন”। নির্যাতিত মহিলার দাবি, বিধায়ক “আমার জীবন নষ্ট করে দিয়েছেন”। সঙ্গে এটাও জানান তাঁর এখন হারানোর কিছু নেই। মহিলা বলেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলির উপর তাঁর বিশ্বাস নেই। কারণ অভিযোগ জানানোর পর “কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না” এবং বিধায়কের সঙ্গে বিষয়টি নিয়ে আপস করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। তিনি একজন চিকিৎসক এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও তার বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।

অন্যদিকে তিনবারের বিধায়ক হংসরাজও অভিযোগ উড়িয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, “ওই মহিলা আমার মেয়ের মতো। কিন্তু গত বছরও তিনি একই অভিযোগ করেছিলেন। পুলিশ অভিযোগগুলি তদন্ত করেছে এবং একটি ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে।” তিনি আরও বলেন, মহিলা একই অভিযোগ পুনরাবৃত্তি করছেন এবং তিনি মহিলার উদ্দেশ্য বুঝতে পারছেন না। এটি “সাম্প্রদায়িক সহিংসতা শুরু করার জন্য একটি ভয়াবহ পদক্ষেপ” বলে দাবি করে, হংসরাজ পুলিশকে বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট