মসজিদের বাইরে বেধড়ক মার মহিলাকে, ‘তালিবানি কায়দায় শাস্তি’র ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে ধিক্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: মসজিদের বাইরে এক ৩৮ বছর বয়সী মহিলাকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুর। জানা গিয়েছে একদল পুরুষ তাঁকে মারধর করেছেন। মহিলার বিরুদ্ধে তাঁর স্বামী মসজিদে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই এমনভাবে কার্যত ‘শিক্ষা’ দেওয়া হয় তাঁকে।  গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৭ এপ্রিল নির্যাতিতা সাবিনা বানু দাভাঙ্গেরেতে নিজের বাড়িতে ছিলেন। সেই সময় আত্মীয় নাসরিন স্বামী ফায়াজের সঙ্গে তাঁর বাড়ি আসেন। এরপর তিনজনে মিলে বুককাম্বুড়ির একটি পাহাড়ি অঞ্চলে কিছুক্ষণের জন্য বেড়াতে যান। সন্ধ্যাবেলা সাবিনা ফায়াজ ও নাসরিনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন।

এই সময় সাবিনার স্বামী জামিল আহমেদ বাড়িতে এলে স্ত্রীর আত্মীয়দের দেখে রেগে যান। শুধু তাই নয়, বেঙ্গালুরুর জামা মসজিদে স্ত্রী এবং দুই আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। আহমেদ স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন।

৯ এপ্রিল মসজিদ কর্তৃপক্ষ তিনজনকে ডেকে পাঠায়। তবে সাবিনা মসজিদে পৌঁছানোর পর ৬ জন ব্যক্তি লাঠি ও পাইপ দিয়ে তার উপর হামলা শুরু করে। হামলায় গুরুতর আহত হন মহিলা। অভিযুক্তদের নাম মহম্মদ নিয়াজ (৩২), মহম্মদ গাউসপীর (৪৫), চাঁদ বাশা (৩৫), দস্তগীর (২৪), রসুল টি আর (৪২) এবং ইনায়াত উল্লাহ (৫১)। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ৬ জনকেই হেফাজতে নেয় পুলিশ। অনলাইনে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যসভার সাংসদ রেখা শর্মা বলেন যে কংগ্রেস সরকারের অধীনে কর্ণাটক দিনে দিনে “তালিবান শাসিত রাজ্য” হয়ে উঠছে। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, “আদালতের পরিবর্তে মসজিদে অভিযোগ দায়ের করা হচ্ছে, বিচারকের পরিবর্তে মৌলানা শাস্তি নির্ধারণ করছেন – পুলিশের পরিবর্তে ইসলামপন্থীরা মৃত্যুদণ্ড কার্যকর করছেন। কংগ্রেসের অধীনে অন্তর্ভুক্ত কর্ণাটকে শরিয়ত শাসন প্রতিষ্ঠিত হয়েছে?”

ছয় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর প্রাসঙ্গিক ধারায় খুনের চেষ্টা, ষড়যন্ত্র এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার শিল্পপতি সহ ৩

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশান, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা

ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়ালের বাগদান? জল্পনার মাঝেই মুখ খুলল পিপিপি

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি