অলৌকিক! প্রথমবার তিন ও ফের একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে সাত জনের মা হলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এ যেন অলৌকিক ঘটনা! পাঁচ বছর আগে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। তিনি আবার জন্ম দিলেন একসঙ্গে চার সন্তানের। অবিশ্বাস্য এবং অবাক করা হলেও এটাই সত্যি। বাস্তবেই ঘটেছে এই ঘটনা। এই মহারাষ্ট্রের সাতারা জেলার ঘটনা কেবল পরিবারকেই নয়, পুরো এলাকাকে আনন্দে ভরিয়ে তুলেছে।

জানা গিয়েছে, সাতারা জেলা হাসপাতালে ২৭ বছর বয়সী এক মহিলা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন। আরও অবাক করার বিষয় হল, পাঁচ বছর আগে এই একই মহিলা একসাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছিলেন। অর্থাৎ এখন এই মায়ের সাতটি সন্তান কোল আলো করে রয়েছে। মহিলার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার পরে হাসপাতাল জুড়েও হইহই রব। তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। কোরেগাঁও তালুকের বাসিন্দা কাজল বিকাশ খাকুরদিয়া, সাতারা জেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি সন্তানের জন্ম দিয়েছেন। চার সন্তানের মধ্যে তিন মেয়ে এবং এক ছেলে হয়েছে। মা এবং তাঁর সদ্যজাত সন্তানরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এই খবরে কেবল পরিবারের সদস্যরা নয়, পুরো হাসপাতালের কর্মীরাও খুশি। দ্বিতীয়বা গর্ভবতী হওয়ার পর একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনালে অনেকেই অলৌকিক বলে উল্লেখ করছেন।

তবে কাজলের এই চার সন্তান প্রসব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সাতারা জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন করেছেন। এই টিমে ছিলেন ডাঃ দেশাই, ডাঃ সালমা ইনামদার, ডাঃ খাদতারে, ডাঃ ঝেন্ডে এবং ডাঃ দীপালি রাঠোড়। পুরো মেডিকেল টিম অবিরাম পর্যবেক্ষণ এবং সমন্বয়ের মাধ্যমে এই জটিল অপারেশনটি করেছেন। চিকিৎসকরা বলছেন যে মা এবং শিশুদের নিরাপদে বাঁচানো সহজ ছিল না, তবে তাঁদের ঐক্যবদ্ধ কাজ এবং অভিজ্ঞতার কারণে সবকিছুই সফল হয়েছে।

কাজল মূলত গুজরাটের বাসিন্দা। তার স্বামী বিকাশ খাকুরদিয়া বর্তমানে পুনে জেলার সাসওয়াদ এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। একসঙ্গে চার সন্তানের আগমন এবং আগের তিন সন্তান অর্থাৎ একটি পরিশ্রমী পরিবারে হঠাৎ করে সাত সন্তান আনন্দের পাশাপাশি বয়ে এনেছে বিরাট দায়িত্বও। তবে প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা বিশ্বাস করেন যে এই পরিবারটি ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ পেয়েছে।

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা