কি কাণ্ড! জীবিত স্বামীকে মৃত বলে ২৫ লক্ষ টাকার বীমা হাতালেন মহিলা, গ্রেফতার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে জালিয়াতি। স্বামীর মিত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু শংসাপত্র দেখিয়ে ২৫ লক্ষ টাকার বীমা দাবি করেন এক মহিলা। তবে ধরা পরে যায় জালিয়াতি। মিথ্যে তথ্য দিয়ে বিমা আদায়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের এক দম্পতিকে।

বুধবার লখনউ পুলিশ জানিয়েছে, রবি শঙ্কর এবং তার স্ত্রী কেশ কুমারী জালিয়াতি করে শঙ্করের মৃত্যু হয়েছে এই নথি তৈরি করেছিলেন এবং তারপরে একটি বীমা কোম্পানির সঙ্গে প্রতারণা করেছিলেন। তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দম্পতিকে থানায় আনা হয়, যেখানে স্বামী এবং স্ত্রী অপরাধ স্বীকার করে। পুলিশের বিবৃতিতে জানয়েছে অভিযুক্তদের আদালতে হাজির করা হবে।

ঠিক কী ঘটেছিল?

লখনউ পুলিশের জারি করা বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, অভিযোগকারী সন্দীপ ওয়াদকুর একটি লিখিত বিবৃতি পেশ করেছেন যেখানে বলা হয়েছে, ২০১২ সালের ডিসেম্বরে আভিভা ইন্ডিয়ার পলিসিহোল্ডার রবি শঙ্করকে ২৫ লক্ষ টাকার একটি বীমা পলিসি ইস্যু করা হয়েছিল। ২০২৩ সালের ২১ এপ্রিল, কেশ কুমারী একটি দাবি দায়ের করেন যেখানে উল্লেখ করা হয় যে, তার স্বামী ৯ এপ্রিল মারা গিয়েছেন। এরপর কেশ কুমারী ২৫ লক্ষ টাকার বিমা দাবি করেন।

পুলিশ জানিয়েছে যে, মহিলার দাখিল করা নথির ভিত্তিতে, দাবিটি গৃহীত হয়েছে এবং ২১ এপ্রিল বীমার টাকা তার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তবে, অভ্যন্তরীণ তদন্তের সময় জানা যায় যে শঙ্কর বেঁচে আছেন। পরবর্তীতে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, পুলিশ আরও জানিয়েছে যে শঙ্কর এবং কেশ কুমারী গ্রেফতারি এড়াতে ক্রমাগত পালানোর চেষ্টা করছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, সোমবার তাদের থানায় আনা হয় এবং এবং জিজ্ঞাসাবাদের পর তারা তাদের অপরাধ স্বীকার করেছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ