বাড়ি থেকে কাজের লোভ দেখিয়ে মহিলার কাছ থেকে ১৫ লাখ হাতিয়ে নিল ঠগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি :চাকরি দেবার নাম করে মহিলার কাছ থেকে ১৫ লক্ষ হাতিয়ে নিল ঠকবাজেরা। এতগুলো টাকা খুইয়ে হা হুতাশ করছেন ভুক্তভোগী।ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।৩৭ বছর বয়সী ওই মহিলার অভিযোগ গত বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ডোম্বিভলি শহরের বাসিন্দা তিনজন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা তাকে আশ্বাস দিয়েছিলেন টাকা ডাবল হবে।নামী চাকরি হবে।এই কথায় বিশ্বাস করতেই ঠকে গেলেন তিনি।

এই নিয়ে মানপাড়া থানার একজন কর্মকর্তা জানিয়েছেন,ঠকবাজ ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস দিয়েছিলেন।এরপর তাকে অনলাইনে বিশেষ কিছু কাজ করতে বলেন।ভুক্তভোগী ওই মহিলা ওই অ্যাক্সেস খুলে তার কাজ সম্পন্ন করেন।ব্যস ওমনি তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১৫ লক্ষের ও বেশি টাকা। প্রতারকেরা ওই মহিলাকে আশ্বাস দেন তার উপার্জিত টাকা কিছুদিনের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু দিন ফুরোলেই সেই টাকা দ্বিগুণ তো দূরে থাক,আসলও ফেরতও পান নি ওই মহিলা। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজও শুরু হয়ে গিয়েছে।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে। তাদের প্রাথমিক অনুমান অভিযুক্তরা একইভাবে কমপক্ষে আরও পাঁচজনকে ঠকিয়েছে। তাদের পেছনে কোন বড় গ্যাং এর হাত রয়েছে। যারা ক্রমাগত মানুষকে বোকা বানাচ্ছে। এই ধরনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা