উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন সন্তানকে নিয়ে ঝলসে মৃত্যু মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায় একটি গ্রামে। জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ একটি বাড়িতে আচমকাই  ফেটে যায় এলপিজির গ্যাস  সিলিন্ডার । এই ঘটনায় মা সহ তিন সন্তানের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, আরতি দেবী যখন চা তৈরি করছিলেন, তখনই সিলিন্ডারটি ফেটে যায়। ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামে পৌঁছেছেন । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফরেনসিক ও দমকল বিভাগের কর্মীরা। জানা গিয়েছে এই ঘটনার সময়  স্বামী শিবশঙ্কর গুপ্তার জন্য চা বানাচ্ছিলেন স্ত্রী আরতি দেবী। আর তখনই ফেটে যায় এলপিজির গ্যাস  সিলিন্ডার। তাতেই প্রাণ হারান আরতি দেবী। তবে শুধু আরতি দেবী নন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর বছর ১৪ মেয়ে আঁচল, ১১ বছরের সৃষ্টি এবং ১২ বছরের ছেলে কুন্দন।

উল্লেখ্য, এদিন আচমকাই এই বিস্ফোরণের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে প্রায়ই সামনে আসছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা । কিন্তু প্রশ্ন উঠছে কি করে বারবার এমন ভয়াবহ বিস্ফোরণ হচ্ছে। তবে এদিনের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির