দিল্লিতে ভরা আদালতে মহিলাকে গুলি, হাসপাতালে নিয়ে গেল পুলিশ

তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দিল্লির সাকেতের (Saket) জেলা আদালতে (District Court) গুলি চালনার ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে শ্যুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক মহিলা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিক বিরোধ সংক্রান্ত এক মামলায় সাক্ষী হিসাবে শুক্রবার সাকেত কোর্টে হাজিরা দিতে এসছিলেন ওই মহিলা। সেই সময় এক ব্যক্তি তাঁর উপর গুলি চালায়। গুলিতে জখম হওয়ার পর পুলিশ আহত মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপ্তালে নিয়ে যায়। এদিন আদালতে মোট চার রাউন্ড গুলি চলেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সাত সকালে আদালতে এরকম গুলি চলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত সম্প্রতি দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় বাইকে চেপে আসা দু’জন দুষ্কৃতীর গুলিতে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অভিযুক্তরা নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে আদালতে প্রবেশ করেছিল। আইনজীবীকে খুন করার পর ইতিমধ্যে আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। দিল্লির রোহিণী আদালতে গত বছর এপ্রিল মাসে দুই আইনজীবী এবং তাদের এক মক্কেলের মধ্যে বচসার পর গুলি চালনার ঘটনা ঘটেছিল।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি